-
“অনন্তের প্রত্যাশায় “- 13
অনন্ত ,
ভালোবাসা নাও ।
আজ এতোদিন পরে তোমার ডাক এলো ,ফোনের ও প্রান্তে যখন তুমি অনু বলে ডাকে উঠলে ,কি যেন হলো ,কিছুক্ষণের জন্য যেন সব থেমে গেল । সরা গায়ে কাটা দিয়ে উঠলো ,কিছুক্ষণ তো মনে হলো স্বপ্ন দেখছি নাতো ,না এ স্বপ্ন ছিলোনা ছিলো রাত আর দিনের মতোই সত্যি ।
তুমি বললে অনু তোমায় দেখিনা কতোদিন ,কতোদিন তোমার আঁচলে দুষ্টুমির ছলে হাত মুছে দেই না কতোদিন তোমায় বুকে জড়িয়ে ধরিনা ! আমি শুনছিলাম তবুও যেন কিছুই বুঝে উঠতে পারছিলাম না । অনন্ত আমার বনবাস তবে কি শেষ হলো ? আবার তুমি ফিরবে আমার কাছে !!
তুমি দেখা করবে বললে ।বললে হোটেলে উঠেছো ,সেখানেই অপেক্ষা করবে ।
তুমি জানো অনন্ত ,এতোগুলো দিন পরেও যেন আমার মনের ভেতর টা প্রজাপতির মতো উড়ছিলো ,কি করবো আর কভাবে যেন সব এলোমেলো হয়ে যাচ্ছিলো । হৃদপিন্ডটা যেন ঝড়ের গতি তে দৌড়োচ্ছিলো । এটা নিতে ওটা হ্ত থেকে পরে যাচ্ছিলো শরীর কেপে উঠছিলো । হঠাৎ সম্বিত ফিরলো ,আমি কি করছি !এমন ষোড়শী র মতো আচরণ করছি !ভাবতেই হাসি পেল ।
অনেক অনেক দিন চলে গেছে অনন্ত
তাই হয়তো আজ এমন হচ্ছে তবে অপেক্ষাটা তো ছিলোই ।
খুব ধীরে উঠলাম ।তোমার পছন্দের রংয়ে আজ সাজবো আমি ।
হঠাৎ হাত লেগে কাঁচের ফুল দানিটা মেঝেতে পরে শব্দ করে ভাঙ্গে গেলো লাফিয়ে উঠেছিলাম ।
ঘেমে নেয়ে যাচ্ছি একেবারে । ধাতস্থ হতে কিছু সময় লাগলো । তার পর বুঝলাম হ্যাঁ এ স্বপ্নই ছিলো ।
এর মাঝে সত্যি বলতে ছিলো অনন্ত কে দেখবার ছুঁয়ে যাবার ব্যাকুলতা ।
আজও ফিরলেনা অনন্ত !এ জীবনে কি আর দেখবো তোমায় ?
ঘুমানোর সময় মিউজিক সিস্টেম টা অফ করতে ভুলে গিয়েছিলাম ।
সেখানে তখনও মান্না দে গেয়ে চলেছেন
—- “যে রাতে এ মন আসে মনের কাছে
দু’হাতে জড়িয়ে ধরে হারায় পাছে ,
কিছু পাই কিছু আরো দিয়ে যেতে চাই
কামনার দুই কূল ভাসিয়ে ।
শুধু আমার দু’চোখে ঘুম আসেনা
কেন ঘুম আসেনা !
বুঝি ঘুমের সে রাত গেছে ফুরিয়ে ।
গভীর হয়েছে রাত পৃথিবী ঘুমায়
হয়তো তুমিও গেছো ঘুমিয়ে …..”
অনন্ত তোমার অনু আজও তোমার জন্য প্রতিক্ষা করে ,লাল জামদানি আর খোঁপায় বেল ফুল জড়িয়ে ।
তোমার নামে আকাশের ঠিকানায়
আর একটি দীর্ঘশ্বাস পাঠিয়ে দিলাম নীল খামে ।
তোমার প্রত্যাশায় ।
ইতি
তোমার অনামিকা ।7 Comments
Friends
Imamul Islam
@imamul-islam
Jubak Anarjo
@abu-haanif
সা দি য়া (নন্দিনী)
@nandini
কাশফিয়া নাহিয়ান
@kashfianahian
Eva-Sarker
@eva-sarker
Muhammad Ashraful-Alam
@muhammad-ashraful-alam
akash-
@akash-2
Md Riad-Khandoker
@md-riad-khandoker
মোঃ আরিফুল ইসলাম
@ammouriful




এক আকাশ প্রেম নিয়ে অনামিকা যেন অনন্তকাল ধরে অনন্তের পত্যাশায়। প্রেম এমনি সুন্দর ও অসীম। খুব সুন্দর উপস্থাপনা। চিঠির মাঝে যে প্রেমের শৈল্পিক প্রকাশ তা এ সময়ের প্রজন্মের সব থেকে বড় অপ্রাপ্তি। খুব ভালো লাগে যখন এ ধরনের লেখা পড়তে পাই।