Profile Photo

Mohammad Al-MamunOffline

  • Mohammad-Al-Mamun-Titu
  • Profile picture of Mohammad Al-Mamun

    Mohammad Al-Mamun

    4 years, 2 months ago

    কবি:মুহাম্মদ আল-মামুন
    তারিখ:৩১.০৩.২২ইং
    কবিতা–
    কেমনে ভুলি তোমায়!!
    ————————–
    কেমনে ভুলি তোমায়!!
    আমার সমস্ত অস্তিত্ব জুড়ে তুমি
    বারং বার ভুলার ব্যর্থ চেষ্টা করেছি
    আর তখনই সোনালী অতীত সামনে এসে দাঁড়ায়
    তোমার সমস্ত সত্তা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে আমায়।

    কেমনে ভুলি তোমায়!!
    চলার প্রতি পদক্ষেপে তোমার পায়ের ধ্বনি শুনি
    মনে হয়ে হেঁটে চলছো আমারি সাথে সারাক্ষণ
    ক্লান্ত দেহে শীতল পরশ দিচ্ছো অহর্নিশ
    হাত বাড়ালেই মনে হয় পাচ্ছি তৃষ্ণার জল।

    কেমনে ভুলি তোমায়।
    তোমার সেই ভালোবাসার আলিঙ্গন
    বুকের মাঝে মাথা গুঁজে থাকা
    তোমার চুম্বন,তোমার সোহাগে কতশত রাত্রিযাপন
    তোমার হাসি,লেগে থাকা শরীরের ঘ্রাণ।

    কেমনে ভুলি তোমায়।
    মাঝ রাতে ঘুমের ঘোরে খুঁজি তোমায়
    না পেয়ে চোঁখের জলে শ্রাবণ নামে
    বুকেরও মাঝে লুকানো তোমাকে এ মন ডেকে চলে
    তোমার ঐ চাঁদ বদন খুঁজে ফেরি সারাক্ষণ।

    কেমনে ভুলি তোমায়!!
    শরীরের শিরায় শিরায় তোমার অনুভূতি
    রক্ত সঞ্চালনে তোমার কন্ঠ শুনি
    প্রতি নিঃশ্বাসে ফুসফুসে তোমার আনাগোনা
    হৃদয় আঁকড়ে ধরে আছো ভালোবাসায়।

    কেমনে ভুলি তোমায়!!

    9
    16 Comments
Skip to toolbar