-
আরও একযুগ শুধু চাহি!
আমি কি ভুল গাহি?
কিছুটা গহীনে বুকের ;
যা কিছু নেই নিজের,
না থাকুক কিছুই ”
তবুও আকাশ নদী;
একটু বাঁশি বাজুক,
একটু কাঁদুক কেউ,
নিরন্তর নিরবধি!
যদি সুর সিম্ফনি ;
বেসুরো গানে টানেঃ
বেতালা জীবন
সংগীত না জানে!
প্রকৃতি আমার
নিয়তি লিখো , নিজ মনে”।
আমিতো ধূসর-লাল
যা কিছু কঠিন,
যা কিছু সহজ,
বিমুঢ় বিমুখঃ
কণ্টক কন্ঠ শুনে
হারায় মহাকাল।
তবু্ও জন্ম বিস্মৃতির স্তরে
জাতিস্মর আমি
ছুঁয়ে যাব তোমায়, জন্মান্তরে!7 Comments
Friends
ফরিদুল ইসলাম
@dailychandpursomoy
মুহাম্মদ জে.এইচ রপ্পি
@e3be408dd3bbf0f44f453682891eb4cb
অমিত
@amitroy
তিতা ফুল
@nadia1
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
Taposh Kumer dey
@taposhkumerdey
MD Sakib all hasan
@mdsakiballhasan
As Talukdar
@astalukdar
কাজী ম্যাক
@kazimac414gmail-com



শুভেচ্ছা ও অভিনন্দন!