Profile Photo

Mohammad Al-MamunOffline

  • Mohammad-Al-Mamun-Titu
  • Profile picture of Mohammad Al-Mamun

    Mohammad Al-Mamun

    4 years, 2 months ago

    কবি:মুহাম্মদ আল-মামুন
    তারিখ:০১.০৪.২২ইং
    কবিতা-৩৬১।
    সময়ের বাতিক
    ———————–
    এখন আমার কন্ঠস্বর তোমার কাছে অচেনা
    অথচ কন্ঠনালীর চার-পাশটায় তোমার চুম্বনের দাগ লেগে আছে এখনো
    সত্যিই কি অদ্ভুত!কি বিভীষিকা!কি নির্দয় সময়ের উপহাস।

    আমার পায়ের শব্দ বড্ড অচেনা আজকাল
    অথচ একটা সময় পায়ের শব্দ আগমনি বার্তা দিতো তোমায়
    সত্যিই সময়ের নিষ্ঠুরতায় বিকল হয়ে গেছে সকল অনুভূতি।

    দুদণ্ড দেখার ইচ্ছে হলেও তোমার কাছে তা সময়ের অপচয়
    অথচ একটা সময় অপলক দেখার তৃষ্ণায় তুমি দিন পার করে দিতে
    সত্যিই সময়ের আবর্তে রঙিন চশমায় আমি অচেনা কেউ।

    কোন আকুতিই আজকাল তোমার বুকে বুদবুদ শিহরন তুলে না
    অথচ আমার বুকে লেগেথাকা তোমার উষ্ণতা এখনো সুবাস ছড়ায়
    সত্যিই সময়ের ঝাপটায় ধূসর এ বুকের জমিন।

    সকল প্রতিশ্রুতি আজ মূল্যহীন শপথের মালা ছিন্নভিন্ন
    অথচ একটা সময় আজীবন পাশে থাকার কতোই না পণ করেছিলে
    সত্যিই সময়ের টর্নেডো সকল প্রতিশ্রুতি তছনছ করে দিয়েছে।

    আজকাল তোমার ভালোবাসা পাবার আশায় চাতক পাখির মত দিন কাটে
    অথচ একটা সময় ভালোবাসায় ভরিয়ে দিতে অকৃপণতায়
    সত্যিই সময়ের নিষ্ঠুর থাবা কেড়ে নিয়েছে সকল প্রেমানুভূতি।

    আহ্বান তাই,সময়ের বাতিক ভেঙে চলে এসো আগের ঠিকানায়।

    12
    12 Comments
Skip to toolbar