Profile Photo

Rehana AkterOffline

  • RehanaAkter
  • Profile picture of Rehana Akter

    Rehana Akter

    4 years, 2 months ago

    সেদিন সাঁঝের বেলা
    রেহানা আকতার

    সেদিন সাঁঝের বেলা
    জানালার পশে দাঁড়িয়ে
    শৈশবে গেলাম হারিয়ে।

    স্কুল থেকে বাসায় ফিরে
    দৌড়ে ছুটে যাই
    খেলাধুলার ভিড়ে।

    নাওয়া -খাওয়ার ছিল না
    কোনো সিডিউল
    খেলাধুলায় থাকতাম মশগুল।

    কে ছেলে কে মেয়ে ছিলনা তফাত
    খেলতে কোনো বাধা নেই
    শুরু হলেই প্রভাত ।

    নানান রকমের খেলা
    খেলতে খেলতে ও
    শেষ হয়না সারাবেলা ।

    সন্ধ্যা নামে যখনি
    শুরু হয় মায়ের বকুনি
    ঘরে ফিরে আয় এক্ষুনি ।

    খেলা খেলা করে করলি দিন পার
    আজ ঘরে তোর
    জায়গা হবে নাকো আর ।

    চুপি চুপি মায়ের পাশ কাটিযে
    পড়ার টেবিলেতে
    মনোযোগটা দিতাম বাড়িয়ে ।

    তা দেখে মায়ের মনটা হতো শান্ত
    পড়ার টেবিলে মা
    কত রকমের নাস্তা আনতো ।

    সারাদিনের এত পরিশ্রমের শেষে
    বাবার গলাটা জড়িয়ে
    ঘুমিয়ে পড়তাম অবশেষে ।

    আবার কখনো কখনো জ্যোস্না রাতে
    খেলাধুলার সিডিউলটা
    থাকতো বরাতে ।

    মা-চাচীরা কখনো দর্শক কখনো প্লেয়ার
    তাই সে মজার খেলায়
    বাধা ছিল না যে আর ।

    ঝড়ের দিনের সেই
    আম কুড়ানোর সুখ
    ভাবলেই রঙিন হয় মুখ ।

    পিপীলিকার মতো গাছে উঠে
    বানরের মতো করে লাফ দিতাম পানিতে
    ভাবতেই মরে যাই হাসিতে ।

    বৈশাখের ঝড়ো হওয়ার সৃষ্টিতে
    কাদা-মাটি মেখে
    দৌড় দিতাম শিলা বৃষ্টিতে ।

    শিলা বৃষ্টির সেই বরফ কুড়ে
    কি আনন্দে
    মুখে ভরতাম দু-গাল পুরে।

    এমন মজার আইসক্রিম
    আর পাইনি কোথাও
    আহা!সেই দিনগুলো কেন হলো যে উধাও।

    জ্যোস্না রাতে উঠতাম আম আর লিচুগাছে
    আর এক দল চুপি চুপি
    কুড়াতো তা থেকে নিচে ।

    বস্তায় বস্তায় আম পাড়া হতো দিনভর
    ভাবলেই হাসি পায় –
    তবুও কেন আমরা সাজতাম রাতের চোর।

    গাছে পা দুলিয়ে সেই আম খাইতাম
    সবাই মিলে বে -সুরো সুরে
    মজার গান গাইতাম ।

    বড়শি দিয়ে শুরু হতো মাছ ধরার প্রতিযোগিতা
    সে কাজে ও যেন আমরা পটু ছিলাম তা
    কেউ মাছ কম ধরলে শুরু হতো হাসি-ঠাট্রা ।

    আইসক্রিম হাতে আম গাছের নিচে
    মেতে থাকতাম দোলনা দোলায়
    আবার কখনো বৃষ্টিতে ভিজে ভাসতাম ভেলায়।

    পিকনিক পিকনিক করে
    মেতে উঠতাম বনভোজনে
    সবাই নেমে পড়তাম ডিম -আলু আয়োজনে।

    গাছে উঠে পাকা কাঁঠাল খেয়েছি কত
    সারা জীবনের আনন্দ একসাথে করলে ও
    হবেনা শৈশবের মতো।

    12
    11 Comments
    • সুন্দর কবিতা। অভিনন্দন।

    • অভিনন্দন।

    • দুরন্ত শৈশব, রঙিন স্মৃতি। চমৎকার কবিতা। খুব ভালো লিখেছেন কবি।

    • শুভেচ্ছা!

    • শৈশবের সোনালী সময় চোখের সামনে ভেসে উঠলো।

    • প্রাণবন্ত কবিতা। কবির শৈশবের আনন্দমুখর দিনগুলি বড় মধুর লাগল।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 07 April 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • অভিনন্দন ও শুভেচ্ছা

    • ধন্যবাদ তুলট মঞ্চকে । আমার লেখা ‘সেদিন সাঁঝের বেলা ” কবিতাটি ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত করে আমার শৈশব জড়ানো স্মৃতিকে
      আরো স্মরণীয় করে রাখতে আপনাদের অবদান ও যেন আমার স্মৃতিতে এক নতুন মাত্রা যোগ হলো। সত্যি -ই আমি আনন্দিত ও গর্বিত এমন একটি প্লাটফর্ম এ যুক্ত থেকে নিজেকে লেখার মাধ্যমে আত্মপ্রকাশ করতে পেরে।

Friends

Profile Photo
Md Ahsan Habib
@md-ahsan-habib
Profile Photo
Mahbub Al Hasan
@mahbubkfdj
Profile Photo
md.iqbal hussain
@loneliness-boy1
Profile Photo
Arif-Arian
@arif-arian
Profile Photo
তুলি
@tultuli
Profile Photo
Afifa Sultana
@afifa-sultana
Profile Photo
কাব্য রঙ
@mahbuba-hasin
Skip to toolbar