-
তোমাকে স্বাগতম
—————————
রঙিন বসন্তের শেষে
প্রকৃতির উষ্ণ নিঃশ্বাস
বিরহ বিচ্ছেদে যাবে বসন্ত
বহে বাতাসে বাসন্তী দীর্ঘশ্বাস।
ৱৌদ্ৰেৱ রুদ্র রাগে শুভাগমন
তাপ ৱাজ গ্ৰীষ্ম তোমাৱ।
ধূলিৱা উৎসবে উড়ছে
আনন্দে নাচছে বাতাসে বন
মেঘ উড়ছে আকাশে
উজাড় করে উদাস মন।
বসন্তের বিরহ হবে অবসান
ঋতুর মঞ্চে শুভাগত
উষ্ণ তপ্ত উর্বশীর এলোকেশী
উতলা সরস ফলের বন।
বসন্তের কুহুতান হারানো
সৌন্দর্য্য পিয়াসী রঙ বিলাসী
বিচিত্র উপভোগী মন,
ফলের স্বাদে হবে তৃপ্ত
যাবে নব আনন্দে বৈশাখি মেলায়
নিয়ে আত্মীয় পরিজন।
ঋতু চক্রের চঞ্চল আবর্তন
বিচিত্র প্রকৃতির প্রাণে
আসে আবেগ আনন্দ উত্তাপ
জাগে জীবনে জাগরণ।
এসো তপ্ত তীব্র দাহ
অগ্নি যজ্ঞে কর সব শুদ্ধ
পুড়ে যাক যত জঞ্জাল পুরাতন;
নতুন তোমাকে স্বাগতম।
—–উত্তম, মার্চ ০৫, ২০২২7 Comments
Friends
রায়হান
@arm302099
আফতাবুল ইসলাম মেহরাব
@meherab1
Syed Farah
@syedfarah
সাম্য রায়
@gourabroy
আলতাফ হোসেন উজ্জ্বল
@uzzal6821
abrar
@abrar
আবু রায়হান মোহাম্মদ
@bmahsan
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta


নতুন তোমাকে স্বাগতম। ❤️