Profile Photo

Abrar Jahin RatulOffline

  • Abrar123
  • Profile picture of Abrar Jahin Ratul

    Abrar Jahin Ratul

    5 years ago

    পৃথিবীর সবচেয়ে সুন্দর তিনটি উপহার হল ভালবাসা, বই, ফুল। জ্ঞানীরা, বড়রা তাই শিখিয়েছেন। যুগে যুগে সেটাই প্রমাণিত। আর এই তিনটি জিনিসের প্রতিই মানুষের অনীহা আর অবজ্ঞা সবথেকে বেশি।

    এই ভালবাসার কথাই ধরা যাক। ভালবাসা দিলে মানুষ ভাবে এটা এক ধরণের অভিনয়। আর তাতে করে সে অপ্রস্তুত হয়ে পড়ে। নিতে চায় না। ভাবে ভালবাসলাম তো ঠকলাম। মনে করে ভালবাসার চিরকাল ঐ একটায় মানে!

    আবার ভাল বই দিলে শোকেসে সুন্দরভাবে সাজিয়ে রেখে দেয়। মাঝে মাঝে অন্যান্য শোপিসের মত ধূলো ঝেড়ে পরিষ্কার করে, দুই এক পাতা উল্টিয়ে দেখে আবার আগের জায়গায় রেখে দেয়। শুধু বইয়ের নামটা মনে রাখে যাতে করে বলতে পারে এরকম কিছু একটা উপহার পেয়েছিলাম।

    অনেকের ফুলের গন্ধে আবার আল্যার্জি। তাই খুব সাবধানে ধরতে হয় ফুলেল উপহার। রাস্তা দিয়ে আসতে আসতে তার অর্ধেক ঝরে পড়ে কোন অজ্ঞাত কারনে। ঘ্রাণ যতদিন থাকে ফুলগুলোও ততদিন ফুলদানিতে আশ্রয় পায়। রং আর গন্ধ ম্লান হলে সেগুলোর স্থান হয় ময়লার বালতিতে। তবে তার সুবাস মনে লেগে থাকে কতদিন সেটাও একটা বড় বিষয়।

    খুব অবাক লাগে এটা ভাবতে যে, পৃথিবীর সব সুন্দর সুন্দর জিনিসগুলো আজীবন একরকম অবহেলিত আর উপেক্ষিতই রয়ে গেল…

    9
    6 Comments

Abrar Jahin Ratul

A slave of Allah, A son, A brother, A friend, A lover, A dreamer, A witness of nature

Skip to toolbar