-
টিপ
_____
কপাল ছুঁয়ে দিলো সে
হঠাৎ কি এক আবেগে
বললো ,লাল টিপ পরেছো!
তা বেশ লাগছে তোমায় আজ
ময়ূর নীল শাড়ীটাতে
কেমন হঠাৎ পেখম ছড়িয়ে
যেন মনের সুখে অবিরাম
মোহময়ী নৃত্য রত
আঁচল টা যেই মেললাম
বললো , মেয়ে আকাশ কোচড়ে
কিভাবে ধরো?
পায়ের পায়েল রিনিঝিনি
তার সুরেতেই বিভোর হলো
কিবা দিন কিবা যামিনী
আলতো হাতে স্পর্শ দিলে চোখে
বললে একটু ভালোবেসে
কাজল ভ্রমোর চোখে তোমার
একোন কাজল নিয়েছো এঁকে!
ঠোঁটে ছোঁয়ালে রক্ত করবী
আবেশী হলো মন
নেশায় মাতাল মদীর পরশ
শতদল পাঁপড়ি মেলে দিলো
সেই তিথি সেই ক্ষণ
তাকিয়ে রইলে যেন
কেটে গেল হাজাড়ো প্রহর
খুব কাছে টেনে
নীবির পরশে
বললো সেই সে
এবার না হয় লাল পদ্ম
তুলে ফেলো কপাল দীঘি হতে
এসো পড়িয়ে দিই
কালো টিপ কপালে তোমার
ওতেই তুমি হয়ে উঠবে
একটি মেঘ তাড়িত আকাশ
কপালে যেন এক
কাক চক্ষু জলের
নীপাট শান্ত নদী।।7 Comments
Friends
Imamul Islam
@imamul-islam
Jubak Anarjo
@abu-haanif
সা দি য়া (নন্দিনী)
@nandini
কাশফিয়া নাহিয়ান
@kashfianahian
Eva-Sarker
@eva-sarker
Muhammad Ashraful-Alam
@muhammad-ashraful-alam
akash-
@akash-2
Md Riad-Khandoker
@md-riad-khandoker
মোঃ আরিফুল ইসলাম
@ammouriful



মিষ্টি মধুর প্রেমকাব্য! খুব ভালো লাগলো কবিপ্রিয়।