-
” বিষাক্ত অমৃত ”
– পি কে সরকার
আধমরা প্রাণবায়ু, বিষন্ন প্রকৃতি;
অসংযম মেঘ; রক্ত ক্রন্দনে বর্ষণে
দিশাহারা তিথি; ব্রজাঘাত সীমাহীন।
দানবগুলোর ঠিক মানব আকৃতি,
আত্মবিলাশী শিকারী, লোলুপ দৃষ্টি।
স্রোতস্বিনী স্রোতহীন; ময়লার ভাগাড়,
ক্লান্ত ভূমি;নির্মম অত্যাচার,
ঊষর ধূসর কদাকার;
অজৈবিক ব্যাভিচার।
রগচটা সাগর; ক্ষ্যাপাটে ষাঁড়
দিশাহীন তিথি বড়ই অসহায়,
বিপন্ন বন; বৃক্ষরাজি বেহাল দশায়,
নির্যাতন সীমাহীন পাহাড়ের গায়,
অমৃত বায়ুমণ্ডল বিধ্বস্ত প্রায়।
মেরুর দশায় বহ্নি আবেশ,
গলছে বরফ; কি যায় কার!
মানব আমি; আমি দখলদার,
রুখবে মোরে এ সাধ্য কার!
আত্মতৃপ্তি’ নির্লজ্জ লোলুপ দৃষ্টি,
এ সৃষ্টি মোর বাপ দাদার,
মহাশূন্য দখল; প্রকৃতি বেদখল,
তাই কি হয়! দখলের ধকোলে,
সীমাহীন তপ্ত দাহে; প্রাণ বায়ু
আধমরা, রয়েছে সিলিণ্ডারে।
নির্বাসিত সময়; ওজনহীন শূন্যতায়,
বিপন্ন প্রাণবায়ু, প্রকৃতি অসহায়।10 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 24 April 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
পি কে সরকার
“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”
Friends
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
মো: নাজমুল আখতার
@faith
Khondkar Mostaque Ahmed
@mostaque
Kazi Fahim hossin
@fahim6542
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
নাদিম হোসাইন
@nadim-hossain
Latifur-rahman-Pramanik
@latifur-rahman-pramanik
afrida-jahar
@afrida-jahar
আমীর হামজা (লাম)
@amit




অভিনন্দন