-
কৃষ্ণচূড়া ডালে আগুনের ফুলকি❗
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
মোহাম্মদ মনিরুজ্জামান খানপরিতাপের কিঞ্চিত ছিটেফোটা লেশ যদি তোমার অবয়বে দেখতে পেতাম !
লাল লাল আগুনের জ্বলজ্বলে ফুলকি ফুলে
কৃষ্ণচূড়া গাছে বিষম যাতনে অহরহ কী জ্বলতাম!
কাল বোশেখের অশান্ত ঝড় বাদলে শত শত
চেষ্টা তোমার কারিগরি ছলে সবুজায়নের পরিবর্তে হাজারটা জলন্ত বাগান সৃষ্টি হয়!
কী অদম্য অদ্ভুত অদৃশ্য কান্ড দেখ তো! যে
বোকা চিকিৎসক তোমার পুড়ে যাওয়া ঠোঁটে স্নিগ্ধ হাসি ফিরিয়ে দেয়,
সেই তোমার পরিচয়,ভয়াবহ আগ্নেয়গিরি
কিছুই মনে করতাম না; অবিশ্বাস! তুমি দুধে ধোয়া পাত্রে বিষ নিঃশ্বাস ছড়িয়েছ !
নীল নীল বিষফোঁটায় কৃষ্ণচূড়ার রঙ ঝলসে
সে জায়গাতে যন্ত্রণার ছটফটগুলো চন্দ্র ছোঁয়া না পায়, হৃদয় শুন-শান শূণ্যে টলিয়েছ।
অলৌকিক রহমত নিয়ে আসা চাঁদনি রাত আকাশে যেইরূপ দেখেছিলেম,
প্রিয় রঙে জামদানি শাড়ি কালোয় সাদা বুননে অনুপম সাজে-উৎসবে অনুপমা তুমি ভীষণ রকম !
দুর্ভাগ্য এমন একটি হতাশাজনক মুহূর্ত, পবিত্র
আনন্দঘন আয়োজনে পছন্দসই প্রিয় মুখ নিয়ে
নীল প্রজাপতি বেখায়ালে উড়েছে যেমন- আমার অনেক চাওয়া দুর্লভ সময় নষ্ট করেছ ঘুমিয়ে !
হঠাৎ ইচ্ছেয় ব্যঘাত পেয়ে চূড়ান্ত নিরাশ হয়ে
হৃদয় ফিসফিসিয়ে রূপালী পোকাকে বলে দেয়
তোর জলের ফুল, হলুদ পকেটের জলপরী সেচ্ছায় তোকে ছেড়ে ডুবে গেছে পঙ্কিল জলাশয়ে, এখন তুই ছাড়া তোর আর কেউ নেই!6 Comments

Md.Monyruzzaman Khan
- লিখতে ভীষণ ভাল লাগে।কিন্তু কিছুই জানি না।প্রিয় বই লোটা কম্বল! কাশ ও শিমুল ফুল প্রিয়। আরো প্রিয় রঙের হলুদ শর্ষে ফুল। প্রিয় লেখক স্যার হুমায়ুন আহমেদ। চিঠি লেখা আমার প্রিয় মাধ্যম। ভালবাসাবাসিও আমাকে দ্বীপ্ত করে। প্রেম অন্য রকমের আকর্ষণ করে, ব্যাপারটি অজানা। জ্যোৎস্না সবসময়ই আলোকিত রাখে আমাকে।
" বোকা জামান এবং অধরা জলপরীর কাব্যনামা" শিরোনামে একক কাব্যগ্রন্থ বের করার স্বপ্ন দেখছি। আমার লেখা ও সুরে দুটি গান সঙ্গীতা মিউজিক রিলিজ করেছে। গান লিখতে বেশি সাচ্ছন্দ্য বোধ করি। যদিও লিরিক্স লেখা অনেক জটিল কাজ মনে হয়।
তুলট" পরিবারের সকলকে আন্তরিক অভিনন্দন এবং অফুরান ভালোবাসা। জয়তু তুলট পরিবার"!
Friends
শায়েরুল ইসলাম
@shaerulislam
Ekhtiar Uddin
@ekhtiar2003
Abu Said Vuia
@shahadatur-rahman-sohel
রিফায়াত নিগার
@refayat-nigar
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
Jannatun Nur
@jannatun-nur
আজীমি
@azeemi
AdabenTatali
@adabentatali


ভাবনার চমৎকার প্রকাশ সাথে অনবদ্য শব্দ চয়ন।