-
মা’র কবরটা নেই, চালা হয়ে গিয়েছে। আব্বা আগেই জানতেন এমনটাই হবে, এবং এমনটাই হওয়া স্বাভাবিক। তাই আব্বা কবরের পাশের গাছে কি যেন চিহ্ন এঁকেছিলেন। উনি কিছুক্ষন খুজলেন, তারপর বললেন, “হ্যা হ্যা, এখানেই”।
চোখ মেলে সাইনবোর্ড টাও পেলাম না। যাই হোক, আমার মা তো আর সেখানে নেই। যেখানে থাকার সেখানেই আছে। তাও কবরটা ছিল, অসংখ্য খারাপের মাঝেও ভাল লাগতো।
ঈদ এর নামাজের পর কবর বাসীদের কান্না নাকি শুরু হয়, তাদের আবার আজাব শুরু হয়। মা মারা যাওয়ার পরের বছর ২০২০ এর ঈদ এর সকাল টা ছিল বীভৎস। আমি আসলে কাওকে বোঝাতে পারছিলাম না, আমার অবস্থাটা।
কবরের পাশে দাড়িয়ে কথা বলতাম আম্মুর সাথে। এক ভদ্রলোক আমাকে থামিয়ে বললেন – “বাবা, কবর বাসী শুনতে পায়না” আমি বললাম, “নাহ, একটা জইফ হাদিস আছে, ওখানে বলা আছে “শুনতে পায়”। উনি বললেন – ” বাবা, জইফ তো জইফ ই” আমি রেগেই বলে উঠেছিলাম – “এই জইফ ই আমার জন্য সহীহ” অবশ্য শেষে উনি হেসে আমার কাধে হাত দিয়ে বলেছিলেন – সহীহ হাদিস ও আছে, “আল্লাহ চাইলে কবর বাসী দের যা চান দেখান এবং শোনান।
সেদিন হটাৎ করে মনে হলো, মা’র কন্ঠটা কেমন ছিল, ভুলে গিয়েছি। কিছু ভিডিও দেখলাম, যেগুলা শুধু আমার কাছে আছে, আর কারও কাছে নেই।
খুব জোরে কথা বলত, আর হেসে হেসে কথা বলত। মানুষ ভাবতো ঝগড়া চলছে ঘরে। শেষ সময় আর হাসতো না, মুখ বাকা ছিল স্ট্রোক এর কারনে, জিজ্ঞেস করলে বলতো – “হাসলে চাপা ব্যথা করে”
আমার বিশ্বাস, আমার মা’র কবরে কোন আজাব টাজাব নাই, কোন মা’র কবরেই ওসব আজাব টাজাব থাকেনা।
8 Comments

Tanvir Alam Hira
পেশায় ডিজাইনার। কিন্তু জীবন যুদ্ধে অনেক কিছুই লিখেছি। এখন ও লিখি 🙂
শেষ কাতারে দাঁড়িয়ে আছি।
সামনের কাতারে শুধু কিছু মানুষ আছে,
আমার দিকে ঘুরে আমার দিকেই চেয়ে আছে,
তার সামনের কাতারে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছে তারা,
যাদের আমার কাছ থেকে নেয়া শেষ।
দেয়াল এ পিঠ ঠেকিয়েছি,
কাতার ও শেষ।
শেষ কাতারে দাঁড়িয়ে আছি, পিছনে দেয়াল,
জীবন ও শেষ।
Friends
Surja Mohon Ray
@surja1916017
Meghdipe (মেঘদ্বীপ)
@meghdipe
Shoriful Shoron
@shoriful-shoron
Prithvi-Sarker
@prithvi-sarker
আশফাকুল আউয়াল হিমেল
@ashfaqulawalhimel
মুজাদ্দিদ
@mk4u
তিমিরে আসক্ত
@mp3010
মো. মিকাইল অাহমেদ
@mekail2
Md. Nasim Hossain
@nasim3080



মায়েদের জন্য ভালোবাসা।