-
বনফুলের সংসার
_কিশোর কনককোন কবি কবে তাঁর কবিতার পা ধরে
চেয়েছে ক্ষমা জানা নেই।
কোন কবি কতোবার ফিরেছে প্রিয়ার দ্বিতীয় প্রেমে
সত্যিই কোনোভাবে জানা নেই।জানা নেই ধর্মব্যবসায়ী কেন,তাবিজে মন ভাঙে টাকায়
জানা নেই আবেগ অনুভূতি শূন্য কেন,তুমি ব্যস্ত ঢাকায়!
জানা নেই কেন কবিতা একই দেহ একই মন
অন্যজনে উন্মুক্ত করতে বাসনা রাখে।জানা নেই কেন প্রেম গাঙচিলের মতো
মধ্যদুপুরে তীব্র রোদে উড়তে থাকে।
সত্যিই জানা নেই পথের দুরত্ব কেন ভেঙে দেয় শর্ত
অর্থহীনের প্রেম কেন ওঠে নিলামে।যদি কখনো তুমি জানতে পারো প্রেমের অভিধানিক সে অর্থ
লিখে পাঠিয়ে দিও বেনামে!
আমি শেষ কবিতার গল্প লিখছি,মাত্রাহীন ভুল ছন্দে……………….
তুমি উড়ে যাও প্রজাপতি,করো বনফুলের সংসার,
মাতাল কামনার গন্ধে |আমি জরাজীর্ণ স্মৃতিগুলোকে সজীব রাখতে বাঁচবো
হয়তো কেউ হঠাৎ জানতে চাইবে দুঃখ আমার।
তুমি পাপমুক্ত হতে বৃথা চেষ্টা করে সফল হতে চাইবে জানি
হঠাৎ ফিরে চাইবে সান্নিধ্য আবার।
যে কথা তোমার অসহ্য মনে হয় আজ,একদিন দেখো
আমার সে কথারাও অবসর নেবে।তুমি কথা বলার মানুষ খুঁজে পাবেনা সংসারে
আমার কায়া প্রতিচ্ছবি হয়ে জবাব দেবে।
একদিন তোমাকে নিজের সাথেই ইংরেজী ভাষায়
পাগলের মতো বলতে হবে কথা।
তোমার অন্তর আত্মার বিদ্রুপে লজ্জিত হবে বারবার
সইতে পারবে নিজের সে ব্যাথা?
যদি সইতে পারো মন ভাঙার এই ধিক্কার সেই জীবনে
ভেবো সত্যিকারের অমানুষ হতে পেরেছো |তোমার নষ্ট মানসিকতা আজ বড় বেশী অচেনা মনে হয়
মনে হয় সত্যিই তুমি মানবী নামক কোনো দানবী।
ক্ষমা কোরো এই বিপন্ন সময়ে বিদঘুটে শব্দের ঘোর ধরা দেয়না
কবিতা আর ভুল করেও তোলেনা প্রেমের দাবী।
অন্তঃসার শূন্য এই মস্তিস্ক চেতনে কিংবা অবচেতনেও
তোমাকে কোনদিন অভিশাপ দেবেনা।
পুরনো মানুষ ছেড়ে নতুন সুখের স্বন্ধানে যে পথে হাঁটছো
সে পথেই হেঁটে যাও বহুদুর বাঁধা হবোনা।আমাকে অপরাধবোধ নিয়ে বাঁচতে হবেনা জানি
নিজের কাছে নিজেকে অমানুষ হবেনা হতে।
মূর্খ বিবেক তোমার এসিরুমে বিবস্ত্র দেহে ঘুমিয়ে থাকুক
নষ্ট মনেই চলো তুমি জয়রথে।
আমাকে তোমার সাম্প্রদায়িক প্রাণির সাথে তুলনা কোরোনা
আমি তাঁর থেকে যোযন যোযন দুরে অবস্থান করি |Date : 25, March 2021
বিঃদ্রঃ কবিতার গল্প
ভুল করেও কেউ
কেউ নিজের জীবনের সাথে মেলাতে যাবেননা।
কারণ কবিতা চিরকালই তার নিজস্ব সীমারেখায় চলে,
কারো ইচ্ছে অনিচ্ছের ধার ধারেনা।
বসে বসে কবিতার গল্প নিজের জীবনে মেলানোর দায়
শুধুই আপনার,কবি কিংবা কবিতার নয়।
Record Label : Labonnow Entertainment1 Comment

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
Taposh Kumer dey
@taposhkumerdey
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali



শুভেচ্ছা