Profile Photo

Abu TaherOffline

  • Abu-Taher
  • Profile picture of Abu Taher

    Abu Taher

    4 years ago

    জন্ম আমার ধরার মাঝে
    সাংবাদিক আবু তাহের

    জন্ম আমার ধরার মাঝে
    কান্না নিয়ে মুখে,
    মুখখানি মোর দেখে মায়ে
    প্রাণ ছিলো তার সুখে।

    সেদিন হতে জীবন শুরু
    যত্ন মায়ের কোলে,
    মাস কাটিয়ে বছর ঘুরে
    মুখে ফোটে বোলে।

    হাঁটতে গিয়ে হোঁচট খেয়ে
    কাঁদছি আমি কতো,
    বন্ধুর সাথে খেলার ছলে
    ঝগড়া বিবাদ শতো।

    ধরার বুকে বাড়তে গিয়ে
    ভাসি চোখের জলে,
    কষ্ট দিলো কতো আমার
    বন্ধুর পিরিত ছলে।

    জীবন ভরে কাঁদলাম শোকে
    ক্যামনে মুখে হাসি,
    ভবের মাঝে মায়া কান্না
    তাইতো ভালোবাসি।

    5
    2 Comments
Skip to toolbar