Profile Photo

অরিন্দম সাইফুল্লাহOffline

  • Arindam-Saifullah
  • সুনয়না
    …………………….

    সুনয়না! তুমি অমিত ও চোখ মেলে
    সোজাসুজি কেন রাখো এ চোখের পর,
    বুঝি না এ চোখে কি যে দেখ তুমি ওগো
    এই চোখে কি গো খুঁজো কোন উত্তর?

    নিরবে একাকী কোনো প্রশ্ন কি ভুলে
    চলারই পথে করেছিলে আনমনে?
    সে জিজ্ঞাসার নিরব ব্যথার বুঝি
    উত্তর তার খোঁজ এ চোখের কোণে!
    আমি তো দিয়েছে আমারই সব বলে
    কোন কিছু আর রাখিনি আমার বাকি
    নিরব ভাষায় জীবনের সুরে সুরে
    জীবনের গান জীবনের তারে আঁকি।

    তোমারই থাক্ তোমার চুলের কাঁটা
    আমারই থাক্ রাত্রি কালো ভুল
    নিজের জীবন নিজেই নিলামে তুলে
    ফুল না পেয়ে পেয়েছি হাজার হুল!
    আমার এ চোখ সকলের কথা বলে
    পায়না সময় বলতে গো কথা তার
    নিজেকে বিক্রি করেছি পরের হাটে
    এই চোখে চোখ কেন রাখো তুমি আর?

    তা.না.উ.বি
    শিক্ষক মিলনায়তন
    ২৫ ফাল্গুন, ১৪২৮
    10.03.2022

    8
    7 Comments

অরিন্দম সাইফুল্লাহ্

Skip to toolbar