-
একদিন আমি ও
– রফিকুল ইসলাম বাঁধনএকদিন আমি ও ভুলে যাবো-
দীর্ঘদিন অনুশীলনে না থাকা সহজপাঠ ও
মানুষ যেমন করে ভুলে যায়!একদিন তুমি ও ঝরে পড়ে বিচূর্ন হবে –
মনের দেয়াল থেকে ।
ঝুলতে ঝুলতে ঝরে পড়ে ভেঙ্গে যাওয়া
ফ্রেমে বাঁধানো পুরানো ছবির মতো-একদিন কান্না আমার ও থেমে যাবে-
ঘনকালো মেঘে ঢাকা মূষলধারার বৃষ্টিও ঝরতে ঝরতে-
এক সময় যেমন করে থেমে যায়-!একদিন আমারো খুঁজে বেড়ানোর পথ ফুরাবে
বেলা শেষে নীড়ে ফেরা পাখির মতো-
আমিও ফিরবো নিজস্ব ঠিকানায়-একদিন মূল্যহীন এই আমি ও অমূল্য হবো জানি-
পুড়তে পুড়তে যেমন করে সোনা খাঁটিতে রুপান্তর হয়।একদিন তুমিও কান্না করতে করতে হন্য হয়ে খুঁজে বেড়াবে-
যেমন করে বীরডুবরী অতলে মানিক খুঁজে
যেমন করে গুপ্তধন সন্ধান করে নিবিড় সন্ধানী !সেই একদিন আমিও অট্টহাসিতে লুটাবো-
তোমার করুণ বিবর্ণ চেহারার চাহনি দেখে দেখে-
যেমন করে তুমিও হেসেছিলে-
তুমিহীনা আমার ব্যাকুল অসহায় দিশেহারা ভাব দেখে-
যেন মজলুমের নিপীড়নের কষ্ট দেখে হাসে শোষক
রক্তের হোলি দেখে হাসে নিষ্ঠুর খুনি জল্লাদ।। #পতেঙ্গা, চট্টগ্রাম।
18 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 21 May 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
AdabenTatali
@adabentatali
Noyontara
@bablee
নীলিদ্রিমা তন্বী (রোদেলা )
@marzia-mahabub
Pritam Biswas
@pritam-biswas
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
মো দানিয়াল আরাফাত (প্রমিস)
@md-daniel-araphat-promice
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
তুবা
@zariyaat
Neel tripura
@neel



আপনার লেখায় মাদকতা আছে