Profile Photo

অরিন্দম সাইফুল্লাহOffline

  • Arindam-Saifullah
  • দুঃসময়
    …………………………….

    অনেক রোদ্দুর আজ; পৃথিবীর কর্কটক্রান্তি থেকে
    হেলে পড়া একমুঠো সময়
    যেন দীর্ঘ পথে এক অয়নান্ত বিষুব

    অনেক সমী আর বিষমীভবন পেরিয়ে
    আমার অতলান্তিক ধ্বনিরা
    অক্সিজেনের অভাবে আজও অবাত

    হৃদয়ের পেন্ডুলামে ফুসফুসীয় শিরা
    আমার মহাধমনী আর উষ্ণ শিরা-কপাটিকা ক্ষয়ে ক্ষয়ে
    আজও নিরবে এঁকে যায় স্পন্দন।
    আমার দু’পা অযাচিত থেমে যায়
    সময় তবুও অবাধ আমাকেই বয়ে চলে
    সুতন্বী মীরখালির অবনমনের মতন;

    আমার গুরুবৃত্তে বিপুল বিরহ
    বহু আলোক বর্ষীয়াণ দূরত্ব
    তোমাকে আমাকে ঘিরে
    তবু একটু গোধূলী সিঁদুর তোমার সিঁথিতে দিয়ে
    আমি নিয়েছি কৃষ্ণচূড়া-মৃত্তিকা।
    আমার যথেষ্ট ক্রান্তিকাল, আজ
    এখন ঢের দুঃসময়!!

    ২৫ ফাল্গুন, ১৪২৮
    10.03.2022
    (বহুদিন পরে লিখছি ভুল-মার্জনাপ্রার্থী)

    11
    8 Comments

অরিন্দম সাইফুল্লাহ্

Skip to toolbar