Profile Photo

অরিন্দম সাইফুল্লাহOffline

  • Arindam-Saifullah
  • অভিজিৎ

    শরতের ঋতু হয়ে আছে থিতু আকাশেতে সাদা মেঘ
    ব্যথার রচনা করি যে সূচনা বাড়ে বুকে উদ্বেগ।
    সঙীন জেরিন রূপোলী রঙিন সুতোয় হাসিটা বেঁধে
    সারা দিনমান একা সুনসান নিরবেতে যাই কেঁদে;
    ব্যাথার সাগর কথার আগর মেঘলা আকাশে ভেসে
    কখনও ভাবায় কখনও থামায় বৃষ্টি ভেজায় শেষে।
    রাত্রিরা আসে রুক্ষ বাতাসে তারাদের স্মৃতি ভাসে
    ব্যথার পূজারা বুকের সাথীরা প্রিয়ার সাধনে ত্রাসে।
    রূপালী কাব্য স্মৃতির নাব্য নদী যে হারিয়ে কবে
    মুসলিমা দেশে পারিসা ফরাসে অনুভবে মরে রবে।
    হারিয়ে সহসা মনীমঞ্জুসা সুখে করি কসরত
    ব্যথা দেয় ঢের তারই কাছে ফের ভুলে চাই নুসরত
    ধবল শুভ্রা ক্লান্ত মেঘেরা ভেসে ভেসে যায় দূর
    নেই পাশে রাহী সুদূরের মাহী রেনুকার তুলে সুর।
    ঝরে গেছে বেলী নেইতো সেহেলী নেই চন্দ্রিমা রাত
    আপনার ভুলে আপনারে তুলে ডুবাই অকস্মাৎ
    বেদনার গলি আমি গড়ে চলি বেদনার পলি দিয়ে
    চরণ রাতুল হয়না পুতুল শিল্পির সুধা নিয়ে
    ব্যথার পাঁজরে গড়েছি প্রিয়ারে হারাইনি সম্বিৎ
    ইষ্টে অনীষ্টে আমিই অভীষ্টে পৌঁছাবো অভিজিৎ!!!

    ২৪ ভাদ্র, ১৪২৮ বঙ্গাব্দ
    08.09.2021 খ্রিঃ
    পিত্রালয়, তালমা।

    12
    7 Comments

অরিন্দম সাইফুল্লাহ্

Skip to toolbar