Profile Photo

অরিন্দম সাইফুল্লাহOffline

  • Arindam-Saifullah
  • সময় করে একদিন আসিস

    সময় করে একদিন আসিস-
    সবুজ ধানের দিগন্ত বিস্তৃত মাঠের
    কোন এক আ’লে বসে,
    কিছুক্ষন…
    নিরবে চেয়ে র’ব।

    একদিন সময় করে আসিস,
    কোন এক জ্যোৎস্না রাতে,
    নিরবে চাঁদের দিকে চেয়ে;
    তোকে-
    সবুজ নখ পালিশের গল্প শোনাবো।

    একদিন আসিস সময় করে
    কোন এক শিউলী ভেজা ভোরে
    শেষ ভাদরের পদ্মার বালুচরে,
    তোকে নিয়ে,
    দুল খোঁজার যুদ্ধ চালাব।

    আসিস একদিন,
    যদি তোর অবসর হয়;
    তবে, ইজি বাইকে চড়িয়ে তোকে
    ঘোরাব স্মৃতির চত্ত্বর, হেলিপোর্ট,
    বড় পুকুরের পাড়…

    একদিন সময় নিয়ে আসিস
    তোর পুরানো দিনের গানের সাথে
    বাজাবো ছয় তার..
    টুং টাং… তোর চুড়ি আর শাখার
    সাথে মিশে যাবে
    আমাদের শত কথা,
    অগণিত দিন,
    শিশিরের জল…

    আমি আছি সেই-
    একই ঠিকানায়;
    সত্যিই সময় করে আসিস তুই…
    একদিন…
    যদি তোর সময় হয়।
    ২৬/১১/২০১৮
    সোমবার দুপুর ২.০৮

    14
    10 Comments

অরিন্দম সাইফুল্লাহ্

Skip to toolbar