Profile Photo

Nilufar GhaniOffline

  • Nilufar-Ghani
  • Profile picture of Nilufar Ghani

    Nilufar Ghani

    4 years, 1 month ago

    নিঃস্বার্থ জোনাকীরা

    হে প্রভু

    মায়ামমতা, প্রেমপ্রীতির ডোরে
    তুমিই বেঁধেছ মোদেরে
    ছোট হয়ে ছিনু যখন মায়ের ক্রোড়ে
    নিংশঙ্ক নির্ভরতায় ছিলাম আদরে

    সেই সম্পর্কের মালিকার সুতা
    আজ কেন ধুলিকণায় গাঁথা
    বটবৃক্ষ আজ কেন গভীর আকিঞ্চনে
    তৃষিত থাকে বৃষ্টির অন্বেষনে!

    স্নেহসিক্ত যে বাহুডোরের বন্ধনে
    পৃথিবীর আলো ঝরে আঁখি দর্পনে
    সেই বাহু জুড়ে আজ ক্রান্তির বিষাদ
    শুষ্ক ওষ্ঠে ঝরে রিক্ত অনুনাদ

    শৈশবের সেই ইন্দ্রবেলায়
    মন ক্যানভাসে লাল, নীল আলপনায়
    স্বপ্নপরীরা রাঙিয়ে দিয়ে যায়
    সুরে সুরে কল্পনায়

    না জানা যত নিভৃত কথা
    বুকের ভেতরে জমাট ব্যথা
    সব জটের অবগুন্ঠন
    হয়ে যেত উন্মোচন

    স্নেহময় তরুছায়ায়
    ঘুমপাড়ানী গানের দোলায়
    মুছে যেত শত অভিমানের তাপানল
    স্নেহের বৃষ্টি ধারায় হতো স্নিগ্ধশীতল

    অহর্নিশ ভালবাসার মধুর ছোঁয়ায়
    ভরে যেত মন নবনীর পেলবতায়
    ছিল না কেন প্রজন্মের আচ্ছাদন
    ছিলনা কোন মুখোশের আবরণ।

    কুঞ্জলতার সবুজে ঘেরা মনে
    কোন জরার আখর ছিলনা স্ফটিক দর্পনে
    স্নেহকাশের নীলাচল জুড়ে
    রূপালী জলধরের ভাস্বরতা থাকতো ঘিরে।

    ঝড় এসে বারবার করেছে আহত
    শীতলতার প্রলেপ ছুঁয়ে দিয়েছে ক্ষত
    তবু সেই অম্লান ভালবাসার সীমান্তে
    সদাই ফুটেছে ফুল বসন্তে।

    জ্ঞানভালবাসার নির্ঝরে
    কুসুমকন্টক ক্রোড়ে
    শিখিয়েছ জীবনে পথ চলা
    অভীক বিহগসম সতর্ক পাখা মেলা।

    অবিচ্ছুরিত অংকুর
    যখন রূপায়িত হয় চারায়
    আপনারে লয়ে রয় বিভোর
    সুরে সুরে আসে বিচিত্রতার লহর।

    জীবনের অয়নপথে ফুটে কতফুল
    তারই যতনে থাকে সদাই আকূল
    বিবর্ণ বৃক্ষেরে করতে যতন
    ব্যস্ত প্রহরগুলোয় নাইরে লগন।

    আজ জীবন যখন সায়াহ্নের সীমান্তে
    বার্ধক্য ছুঁয়েছে দ্বারপ্রান্তে
    শুকায়েছে শক্তি সঞ্জীবনী ধারা
    সেই প্রিতৃমাতৃক্রোড় আজ স্নেহের বিহগ হারা

    অজস্র নিয়নমালায় ঝলমলো কুটিরে
    স্নেহের চাঁদের আলো ডুকরে মরে
    আহত হিয়ায় না বলা পংক্তিমালা
    ধুসর আঁখিতে ঝরায় অশ্রুমালা

    নিঃসঙ্গে জোনাকীর সাথে হয়না আলাপন
    একই চাঁদের আলোয় দূরত্ব যোজন যোজন
    ব্যবচ্ছেদিত ভালবাসার ক্রন্দন
    শুনে না কোমলতার স্পন্দন।

    আকাশে বতাসে এত সুরের মাঝে
    মনময়ুরী মেঘ বিষাদ রং এ সাজে
    মেঘে মেঘে আজ কত যে বেলা
    শত তারার মাঝেও প্রত্যেকে একেলা

    15
    13 Comments
Skip to toolbar