-
বক
এ যেন এক মূর্তি।
বিন্দুমাত্র চলাচল নেই। শরীরের রক্তপ্রবাহও যেন থেমে গিয়েছে। খুব বেশি খেয়াল না করলে দেখে বোঝার উপায় নেই এখানেও একটি রক্ত মাংসের প্রাণী আছে৷
বকের ধর্মই এমন।
শিকার করার জন্যে ঘণ্টার পর ঘণ্টা ওঁৎ পেতে এক পায়ে দাড়িয়ে থাকা।
দখিনা দমকা হাওয়ায় বিল এর পানি নড়ে উঠে, গাছের পাতা দোলে, ধানের শীষেরা খেলা করে। নড়েনা শুধু বক।
তার শিকারের প্রয়োজন। প্রয়োজন আহারের।
হাওয়া বন্ধ হয়। এই বুঝি একটি মাছ পানির উপরে খাবি খেতে এসে বকের শিকারে পরিণত হবে।
হঠাৎ জোরে শব্দ হয়।
সজোরে এক পাথর পড়ে বিলের পানিতে।
গ্রামের দুরন্ত ছেলেরা আজ মজা করে বকের মাংস খাবে।30 Comments-
ধন্যবাদ @drako ভাই। ভালো লেগেছে জেনে খুশি হলাম।
-
@Drako Shajib মজার ব্যাপার হলো আমার কাছেও এমনটা মনে হয়েছে।
-
মনে হওয়াটাই স্বাভাবিক বন্ধু। লেখাটির মাঝেই এমন প্রাঞ্জলতা রয়েছে। পড়লে আপনাআপনি মনের ক্যানভাসে ফুটে ওঠে ধবধবে সাদা বকটি এক পায়ে দাঁড়িয়ে আছে স্থির লাল চোখ জোড়া চেয়ে আছে কাকচক্ষু জলে। @Prithula Zaman
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 31 May 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
ধন্যবাদ @prithula
Friends
Nushrat Mohima
@nushrat-jahan-mohima
__ariyan__
@ariyan
মাধব চন্দ্র রায়
@madhabroy2012gmail-com
Jannatun Nur
@jannatun-nur
Shoriful Shoron
@shoriful-shoron
নিশাত আনজুম
@nishathunzom
Abu Said Vuia
@shahadatur-rahman-sohel
TANVIR MAHATAB AHMED KHAN
@tmaksolemn



কঠিন ভাবের প্রকাশ