-
রং এর খেলা
বিচিত্র রং এর এ ভূবনে
বিচিত্র মুখ এর মেলা
সাদা কালোর ক্রিয়ালীলায়
সদাই চলে খেলা।হাজার মুখের ভিড়ে
যদি না খুঁজে পাও ছায়া
একাই থেক স্বপ্ননীড়ে
তবু না ছুঁয়ো কোন ইন্দ্রজালের মায়া।দেয়া নেয়ার চলন ধারায়
বিশ্বাসে ভিরিও তরী
ভাঁঙ্গা গড়ার রঙ্গীন খেলায়
থেক সদা সতর্ক কান্ডারী।আলো আঁধার ভরা এ ভূবনে
আলোর রেখা পৌঁছেনা যে বাতায়নে
ব্যস্ত সে আঁধার লেপনে
অন্যের শান্তির কুঞ্জবনে।হারা জেতার সমরালয়ে
ধুসর পাখিরা হলে আহত
প্রতিবাদী বিহগের ডানায়
করে শকুনের নখরে ক্ষত।যুগ থেকে যুগান্তরে
সদাই চলছে দুই মেরুর খেলা
হাজার রং এর তুলির ছোঁয়ায়
হাজার রং এর মেলা।রং এর খেলায় ঝলকে গেলেও
পাখা মেলো না সীমান্ত পেরিয়ে
রং এর নীচে ফাঁকা হলে
নীল দীগন্ত যাবে হারিয়ে।ঝলোমলো ঝিনুকের খোলে
যদি মুক্তো নাহি মেলে
ঝরা পাতার ছায়া হয়ে
ফেলনা পথ হারিয়ে।সত্য মিথ্যের খেলায়
যদি সত্য হয় অবনমিত
পিছু হটোনা বিবর্ণ হিয়ায়
সত্যের জয় অবধারিত।হেরে যেয়ে চলে যাওয়া
নয়কো সমাধান
আঁধার কেটে আলোর ছোঁয়া
যখন হবে রাত্রীর অবসান।16 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 01 June 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
ফারহাত আহমেদ
@farhat-ahmed
Himel Paul
@himel1881
S.M ROBEL
@smrobel
মেহেদি হাসান রাশিক
@mehedi-hasan-rashik
SHABBIR AHAMED
@shabbir
রক্তিম জয়
@racktimjoy
Ishrat Jahan
@ishratjahan



nice