-
“জীবন পথ”
-পি কে সরকার
মহাকালের মহাসমুদ্রে,
হারিয়ে নিজেকে;
কেনো হারাবার ভয়ে,
রয়েছো আত্ম গোপনে?
চার দশকের…
জীবন পথ চলে।
এখন বলছো….
এতটা পথ ভুল পথে,
চলেছো ভুলের সাথে,
দিনে রাতে ভুলে ভুলে।
চার দশকের…
জীবন পথ চলে।
ভুলেই না হয় চললে…
ভুল মানুষের সঙ্গে সঙ্গে,
তা তে কি এমন ক্ষতি হলো,
তুমি কি তা বলতে পারো?
চার দশকের…
জীবন পথ চলে।
সফলতা দেয়নি ধরা,
আমিই ছিলেম বাঁধা,
তবে তুমি কি করলে,
সব দোষ যে আমায় দিলে!
চার দশকের…
জীবন পথ চলে।
নিজেকে প্রশ্ন করতে শেখো,
নিজের ভুলগুলো দেখো,
সফল বিফল সবে মিলে,
মিলিয়ে যাবে কালের গর্ভে,
চার দশক বা ষোলো দশকের…
পথ শেষ হবে, শুধুই কর্ম থাকবে।10 Comments
পি কে সরকার
“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”
Friends
Nayem Hasanat
@nayem75
Hafizur Rahman shakil
@shakilahamed72gmail-com
অমিত
@amitroy
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
মো: নাজমুল আখতার
@faith
Khondkar Mostaque Ahmed
@mostaque
Kazi Fahim hossin
@fahim6542



Nice