Profile Photo

M. Kamrul IslamOffline

  • M.-Kamrul-Islam
  • Profile picture of M. Kamrul Islam

    M. Kamrul Islam

    4 years, 3 months ago

    কষ্টের মেলায় একদিন!
    কামরুল ইসলাম

    হন্যে হয়ে হাটতে হাটতে হঠাৎ
    আবছা আধারে আটকে যায় দৃষ্টি।
    কেমন গুমোট, গুরুভার শব্দে শিউরে ওঠে শরীর
    হয়ত কোনো অঘটনের ঘনঘটায় বিগড়ে গেছে হাওয়া!
    মুহুর্তেই কামিয়াব হয় কৌতুহল।
    আমি আসলে কষ্টের মেলায় এসে মিলেছি!
    চতুর্দিকে কেবল কষ্ট, বেদনা, বিয়োগ, ব্যথা,
    আহাজারি, রোনাজারির সরব উপস্থিতি!
    অশ্রুর স্রোতে কারও গালে পড়েছে খাঁজ,
    চোখের পাশে হাজির কালো রঙের আভা!
    কাঁদতে কাঁদতে কারও চোখে নেই জল,
    শুকিয়ে গেছে নদী, নুড়ি পাথরে কোটর হয়েছে ভরাট।
    শুনি কারও হাউমাউ চিৎকারের ভঙ্গি
    মুখ ফুটে বের হয় না আওয়াজ!
    অথৈ বেদনার চাপে ঘটেছে স্বরযন্ত্রের পতন!
    শিশুর আর্তনাদে আবহাওয়ায় নেমেছে আধার,
    সরু পথে আচল বিছিয়েছে সন্তানহীন জননী!

    এ কী ভয়াবহতা, নির্মমতা!
    এ কিসের পরিনতি!
    লোকটার বুক ফেটে চৌচির, হৃদপিন্ড ঝুলছে হাতে,
    হাসফাস করছে বেলুনের মতো,
    শিরা, ধমনী, পেশী ভেদ করে ফিনকি দিয়ে ঝড়ছে রক্ত!
    তবু চোখে নেই কোনো অশ্রুর ছায়া
    কালের গর্ভের অব্যক্ত বেদনায় হয়ত বিধ্বস্ত সে!

    এরকম
    সেদিন কষ্টের মেলায় ঘুরে ঘুরে কত কী যে দেখেছি!
    আর মনে মনে ভেবেছি,
    আমার তো চোখে কালি পড়ে নি,
    গালে নেই জল প্রবাহের চিহ্ন,
    হৃদপিন্ডেও নেই কোনো অস্বস্তি গোলযোগ!
    তাই হয়তো বা কষ্টে নেই আমি,
    মন খারাপ হয়েছে মাত্র!

    11
    8 Comments
Skip to toolbar