Profile Photo

Abu TaherOffline

  • Abu-Taher
  • Profile picture of Abu Taher

    Abu Taher

    4 years ago

    সুখ পাইলাম না রে
    সাংবাদিক আবু তাহের

    ভবের সংসারে আমি সুখ পাইলাম না রে
    দুঃখ বলিবো কারে………।

    মনের দুঃখ মনে লইয়া কান্দি নিশি রে
    দহন জ্বালা হৃদয় মাঝে
    পাগল বেশে সকাল সাঁঝে।
    কষ্টের কথা কইলে কারো দোষ দেয় মোর ঘাড়ে। ঐ

    সুকালের মোর বন্ধু যারা কেউ নাই গো ধারে,
    দুখের বোঝা নিয়ে আমি,
    কান্দি বসে দিবা যামী।
    সুখের আশা কইরা আজি কষ্ট জারে জারে। ঐ

    আমার কথা সে ভাবে না ভালোবাসি যারে,
    নিজের স্বার্থে ব্যস্ত আজি,
    ভবের জীবন বড্ড পাজি।
    শেষ বেলাতে পাইলাম টের আমি হাড়ে হাড়ে। ঐ

    আমায় দেখে কেটে পড়ে বন্ধু স্বজন রে
    মুখ বেজার করে….।ঐ

    8
    7 Comments
Skip to toolbar