Profile Photo

Abu TaherOffline

  • Abu-Taher
  • Profile picture of Abu Taher

    Abu Taher

    4 years ago

    একা ছিলাম ভালো ছিলাম
    সাংবাদিক আবু তাহের

    একা ছিলাম ভালো ছিলাম দুখ ছিল না মনে।
    দিনে রাতে বেড়াই ঘুরে
    গাঁয়ের পথে প্রাণটা জুড়ে
    নদীর জলে নাইতাম মোরা সকল বন্ধু জনে।
    একা ছিলাম ভালো ছিলাম দুখ ছিল না মনে ।

    একা ছিলাম ভালো ছিলাম দুখ ছিল না মনে
    প্রেম করিয়া বন্ধুর সনে
    বিচ্ছেদ জ্বালায় ঘুরি বনে
    বাবা মা তার হিসেব কষে অর্থ সম্পদ ধনে।
    একা ছিলাম ভালো ছিলাম দুখ ছিল না মনে ।

    একা ছিলাম ভালো ছিলাম দুখ ছিল না মনে ।
    গরিব বলে কাঁদায় আজি
    দেখা পাইলে বলছে পাজি
    চোখের জলে বালিশ ভিজাই বাঁচার নাহি পণে।
    একা ছিলাম ভালো ছিলাম দুখ ছিল না মনে।

    একা ছিলাম ভালো ছিলাম দুখ ছিল না মনে।
    পাড়া পড়শী মুচকি হাসে
    ভীতি দেখায় হাজত বাসে
    বিপদ দিনে পাশে নেই কেউ ঘুরি ফিরি বনে।
    একা ছিলাম ভালো ছিলাম দুখ ছিল না মনে।

    9
    5 Comments
Skip to toolbar