Profile Photo

Abu TaherOffline

  • Abu-Taher
  • Profile picture of Abu Taher

    Abu Taher

    4 years ago

    বিষাদের সুর হৃদয় মাঝে
    সাংবাদিক আবু তাহের

    বিষাদের সুর হৃদয় মাঝে
    পঁচিশ মার্চের রাত,
    বুকের মাঝে গুলি চালায়
    পাক হায়েনার জাত।

    ছাব্বিশে মার্চ বীর বাঙালীর
    যুদ্ধ শুরুর দিন,
    জলে স্থলে পাক প্রতিরোধ
    হৃদে মুক্তির বীণ।

    পরাধীন প্রাণ গ্লানি থেকে
    বাঁচতে মুক্তির আশ,
    মুক্তির আশা বাংলা মায়ের
    ভয় করে না লাশ।

    দেশ স্বাধীনের আশা প্রাণে
    মুখে বজ্র হাঁক,
    বীর বাঙালী মুক্তি সেনা
    বাজায় যুদ্ধের ঢাক।

    যুদ্ধে নামার দিনটি সবার
    স্মৃতি পটে রয়,
    সন্তান হারা মায়ের কান্না
    হয়নি আজো ক্ষয়।

    7
    3 Comments
Skip to toolbar