-
সোনালী অয়ন
পথ চলতে চলতে
যদি হও ক্লান্ত
গতিপথে নাহি হও ক্ষান্ত
অন্তর থেকে সঞ্জীবনী সুধা কর আহরণ
জলহারা নদীতে আন উর্মির প্লাবন
কাঁটাভরা বীথিকায়
পথ যত হোক বন্ধুর
যেতে হবে বহদূর
ছুঁতে স্বপ্নের দীগন্ত
বারে বারে কাঁটায় যদি হও আহত
তবু প্রাণশক্তিকে করোনা অবনমিত
জীবনের সুরপথে নাহি খেলে
শুধু শুভ্র নীরদের মেলা
আঁধো আধো আলোর রেখায়
লুকিয়ে থাকে কৃষ্ণ মেঘের ভেলা
ধুসর মেঘমালা অন্ত:শীল বেদনায়
কথনও ঝরায় অশ্রুমালা
স্বচ্ছসলিলে ধুয়ে যায় সব ক্লেদাক্ততা
নতুন অরুণালোকে ফিরে পায় সজীবতা
হঠাৎ যদি বজ্র নিনাদের গর্জন
প্রচন্ড মত্ততায় ভাসিয়ে নিয়ে যায় তরণ
তবুও হতাশার জলে হয়োনা নিমজ্জমান
নতুন করে সাজাতে থাক তরী
যতক্ষণ না খুঁজে পায় তীর
শক্ত হাতে ধরে রেখ দাঁড়
ঘুচিয়ে সব অমানিশার
একদিন সোনালী অহনায়
সতর্ক কান্ডারীর পথচালনায়
খুঁজে পাবে স্বপ্নের নীড় ।।11 Comments
Friends
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
ফারহাত আহমেদ
@farhat-ahmed
Himel Paul
@himel1881
S.M ROBEL
@smrobel
মেহেদি হাসান রাশিক
@mehedi-hasan-rashik
SHABBIR AHAMED
@shabbir
রক্তিম জয়
@racktimjoy
Ishrat Jahan
@ishratjahan



চলতে চলতে ভুলো না আমায়। অভিনন্দন।