Profile Photo

Abul Hasan TuhenOffline

  • abulhasantuhen
  • Profile picture of Abul Hasan Tuhen

    Abul Hasan Tuhen

    4 years ago

    বৃষ্টি মাখা পরশ
    -আবুল হাসান তুহিন

    বৃষ্টিভেজা মেঘলা দিনে ,
    মন মানে নাতো সই
    মেঘ গুর গুর মাতাল হাওয়া ,
    শিহরণ জাগলো বুঝি ওই ।।

    আলতা রাঙা চরণ যে তোর
    ছন্দ তুলে নাচে,
    সামলে রাখিস ভেজা বসন
    প্রেমের শরম আঁচে ,
    বৃষ্টি মাখা পরশ দেবো
    তাই ব্যাস্ত আমি নই।।

    বৃষ্টি এলে চাতক পাখির
    প্রানটা যেমন বাঁচে,
    তেমনি করে আসব ছুটে
    তোর যে আরো কাছে ,
    মধুর লগন যায় যে বয়ে
    যদি দূরে দূরে রই।।

    একলা থাকা ঘরের কোণে
    আসতে পারো ছুটে,
    জমে থাকা স্বপ্নগুলো
    নেব তখন লুটে,
    কাঁপন লাগা ভীরু বুকে
    এসো আরো আপন হই।।

    ১১/০৬/২০২২
    শনিবার

    6
    6 Comments

Abul Hasan Tuhen

Friends

Skip to toolbar