Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    • 4 years, 5 months ago

    পরিযায়ী কবিতা

    মানুষ কি কবিতা বোঝে!
    শুধু গুরুগম্ভীরতায় শব্দের যাত্রা পথে
    গল্পের ঝাঁপি খোঁজে , প্রেম প্রপঞ্চ
    জীবনের বোধে কোথায় কবিতা?
    জোছনার হুল্লোড় যে নীহারিকা
    সমুদ্র মন্থন করে, সেখানে সুশীতল
    দখিনায় , বায়ু সক্রিয় থাকে কি
    সকলের দেহে। মেঠোপথে চিরহরিৎ
    আকাশের অরন্যে চাঁদ ওঠে কি?
    সাইবেরীয় হাওয়ায় জলকে উড়তে
    ঝর্ণার গানে কবিতার খাতা নিয়ে
    বসে কোন পাগলা কবি? বাতায়নে
    নির্ঝর দৃষ্টি আকুলতার মিষ্টি বকুল
    পাখিদের সাথে কোথায় পরিযায়ী।
    জীবনে বোধ বিচিত্র সময়ের ঘড়ির
    ঘন্টার কথকে লেখে কবিতা
    কবিতা সময় ঘড়িরচেইন।

    9
    3 Comments
Skip to toolbar