Profile Photo

Nilufar GhaniOffline

  • Nilufar-Ghani
  • Profile picture of Nilufar Ghani

    Nilufar Ghani

    4 years ago

    তিমির রজনী

    নীলাঞ্জন গগনে, ঈশান কোনে
    পুঞ্জ পুঞ্জ মেঘের বাঁধন কাজন বদনে
    রুদ্র পবন অন্ধ বেগে এল ছুটে ধেয়ে
    মেঘপুঞ্জের কালো উত্তরী দুলল নভ: ছেয়ে।
    গিরির কোলে বাষ্পমালা হয়কো দিশেহারা
    নয়ন হতে নামিয়ে দিল অঝোর অশ্রুধারা।
    মেঘনা যমুনার কোল ছাপিয়ে
    পাহাড়ী ঢলধারা নিল ভাসিয়ে
    মাঠঘাট ঘর খালবিল নহর,
    থৈ থৈ পানিতে ভাসছে শহর।
    শেস সম্বলটুকু ভাসিয়ে নিল বন্যার জল,
    অসহায় মানুষ আজ আতঙ্কে বিহবল।
    বসতঘরে ঢুকেছে জল
    ছাদেই বুঝি নিরাপদ স্থল!
    কোলের শিশু পাতিলে ভাসিয়ে
    বৃদ্ধ মাকে কাঁখে নিয়ে
    সন্তানসম গো পশু নিয়ে হয় পারাপার
    অসহায় মানুষের কী বিপুল হাহাকার!
    আষাঢ়ধারায় ডুবি হল কত বসত বাটি,
    পশুপাখি, বইখাতা, খাবার, ঘটিবাটি।
    জলবন্দী মানুষের করুন রোদন
    আকাশে বাতাসে তুলছে আলোড়ন
    বাতিহীন,তেল হীন আঁধারে নিমজ্জিত
    নিরন্তর প্লাবন আর বজ্রনিনাদে কম্পিত
    উদ্ভ্রান্ত মানুষ আজ খুঁজছে নিরাপদ শরণ।
    পারাপারের জন্য তবু নাহি মেলে তরণ
    বাঁচার তাগিদে মিলে নাকো এতটুকু জল।
    সব নাশ করে নিল বানভাসী ঢল
    বন্ধ হল যোগাযোগের সব মাধ্যম
    তবু বাঁচার জন্য মানুষের কী বিপুল উদ্যম!
    বজ্রপাতে প্রাণ দিলেন নির্ভিক অনীক
    তুচ্ছ সবই প্রকৃতির কাছে যতই হও ধনিক
    জলবায়ু পরিবর্তনের এ নিঠুরধারা
    কত মাকে করল কোলের মানিকহারা।
    এস মোরা ছায়া দিই দুর্গতজনে
    উপশম করি ব্যথা দু:খ বন্টনে
    একইসাথে দাঁড়াই খোলা মনে
    স্বেচ্ছাসেবীদের সনে
    যার যা আছে তাই করি দান
    অসহায়ের মাঝে বিলি করি ত্রান।

    12
    13 Comments
Skip to toolbar