Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    • 4 years, 5 months ago

    আকাশ প্রিয়া

    ওগো আকাশ প্রিয়া তোমার
    নদীর আরশিতে ,
    এলোমেলো সমাবর্তনে বজ্র
    বিদুষী চোখে দেখছো কি জল!
    নীলাদ্রি স্বয়ংবরা , বাতাসের বসনে
    চুপটি করে দাঁড়াও!
    সোনালী প্রান্তরে ঘাসের
    শিশিরে স্নানে, একটু ঘুমিয়ে নেও।
    বেলী চম্পা চামেলি সখীরে জরিয়ে থাকোঃ
    বিশালতা ডুবিয়ে ফেলো ডোবায়।
    শিশুদের সঙ্গী হয়ে উড়াও ঘুড়ি
    মাটির মানুষ হও
    শরীরে মেখে কাদামাটি
    বৃষ্টির জলে ধুয়ে নেও মন।
    ওগো আকাশ প্রিয়া গহীনের গানে
    সত্যর সুন্দর দেখো, জীবনের বোধ
    মননের দিগন্তে , জন্মের ধর্ম জানো।
    ওগো আকাশ প্রিয়া তুমি মর্তের হও
    স্বরগে তোমাকে চাই না “””””””।

    11
    7 Comments
Skip to toolbar