-
হাজার শিশু মরছে ডুবে
সাংবাদিক আবু তাহেরহাজার শিশু মরছে ডুবে পুকুর খালে বিলে,
স্বজন কান্দে পাগল বেশে কষ্ট রেখে দিলে।
পিতামাতার আহাজারি আকাশ বাতাস ভারী,
পুকুর জলে বুকের মানিক নিয়েছে তার কাড়ি।যুগে যুগে মরছে শিশু মোদের স্বাধীন দেশে,
বুক চাপড়িয়ে জীবন কাটে ঘোরে পাগল বেশে।
মায়ে ব্যস্ত ঘরের কাজে বাবা ফসল মাঠে,
অবুঝ শিশু সেই সুযোগে যাচ্ছে জলের ঘাটে।পানি দেখে শিশুর মনটা উথাল পাথাল করে,
খেলতে গিয়ে জলে ডুবে ফিরে না আর ঘরে।
পরিবারে থাকলে শিশু শেখাই সাঁতার কাটা,
ডোবা নালা পুকুর ঘাটে বন্ধ করি ঘাটা।শিশু সন্তান রাখি সবে আঁচল নামের ঘরে,
সেবিকা যে সন্তান সবে রাখবে বুকে জড়ে।
খেলবে শিশু আপন মনে ছন্দ ছড়া গানে,
কর্ম শেষে আঁচল ঘরে ছুটবো শিশুর পানে।বেড়ে উঠুক সকল শিশু থাকুক খুশি মনে,
পরিবারে ফিরবে শান্তি গুণ ও মানের সনে।
সবার সংসার ভরে উঠুক সন্তান নামে ধনে,
জ্ঞান অর্জনে ভবের বুকে বাঁচুক মানিক জনে।6 Comments
Friends
অনুভূতির ডাইরি
@onuvutir-dairi
সা দি য়া (নন্দিনী)
@nandini
Shohel Nawaz
@shohel-nawaz
Media--Islam
@media-islam
আফরিন আক্তার
@afrin
তাহমিনা মোরশেদ
@rbtm796923t
কলমে পৃথিবী
@asin432
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
AdabenTatali
@adabentatali



সুন্দর