Profile Photo

Abu TaherOffline

  • Abu-Taher
  • Profile picture of Abu Taher

    Abu Taher

    3 years, 11 months ago

    ধরার বুকে মানব জাতির
    সাংবাদিক আবু তাহের

    ধরার বুকে মানব জাতির
    আজ বোঝা দায় গুণ,
    আপন স্বার্থে ভোলে স্বজন
    করছে তুলা ধুণ।

    নিজ স্বার্থে তার নীতি কথা
    পরের স্বার্থে চুপ,
    আপন স্বার্থে বন্ধুর প্রাণকে
    ফেলছে গহীন কুপ।

    সহায় সম্পদ লোভে দেখি
    ভাইকে করছে খুন,
    পরের ধনে গাপুস গুপুস
    খায় আলকাতরা চুন।

    পোষাক গুণে যায় না চেনা
    মানুষের যে রুপ,
    জাতি ধর্মের আড়ালে সব
    মানব মারছে ধূপ।

    লোভী প্রাণে ভেলকি দেখায়
    সেবার ছলে খুব,
    পরের ক্ষতি করছে হাজার
    মারছে জলে ডুব।

    9
    2 Comments
Skip to toolbar