Profile Photo

Nilufar GhaniOffline

  • Nilufar-Ghani
  • Profile picture of Nilufar Ghani

    Nilufar Ghani

    3 years, 11 months ago

    ব্যবধান

    কালের মোহনায়
    হারানো প্রহরগুলো লীন হয়ে যায়
    অনুভূতির রং বদলায়
    গতির পরিবর্তন হয়
    ভৌত দরত্ব কমে যায়
    কিন্তু মনের অলিন্দে
    প্রজাপতির পাখার রং বদলায়
    আজ হারিয়ে যাওয়া প্রহরগুলো
    ইচ্ছে করে ছুঁয়ে যেতে
    যখন জানালার খোলা বাতাস
    শীতল করত হৃদয়াকাশ
    ধুলো অবরুদ্ধের জন্য
    ছিলনা কোন এসিচালিত যান,
    ওয়াইফাই বা ইন্টারনেটের গান
    ছিলনা ডেস্কটপ, ল্যাপটপে বা মোবাইল ফোনে
    ঘন্টার পর ঘন্টা নিভৃত ক্ষণে
    ইন্টারনেটের সুবাদে গোছানো শব্দমালার চ্যাটিং
    ইচ্ছেমত হেডে ব্রাউজিং
    ছিল না কোন অনলাইন শপিং
    ছিলনা ডিভিডি, সেল ফোন
    ভিডিও গেম, প্লে স্টেশন
    ছিল না কোন অনলাইন বন্ধু
    ছিল শুধু কজনা সত্যিকারের বন্ধু
    যারা ধরে রেখেছিল সম্পকের রজ্জু
    যারা সবুজ মাঠে আকাশের নীলের ভীরে
    তরী ভাসাতো কল্পতরুর তীরে
    বন্ধুনীড়ে চলে যেত বিনা আমন্ত্রনে
    ভরিয়ে দিত প্রহরগুলো গল্পের প্লাবনে
    যারা মাটির খেলনায় পেত সুখ
    বৃষ্টির কাঁদা জলে ভেজাতো বুক
    যারা ফুলের রঞ্জন মেখে
    ভেজা মাটির সৌরভ দিত রেখে
    ঘর্মসিক্ত হয়ে খেলাধুলা ও প্রার্থনা শেষে
    সুশীল হয়ে যেত পড়াশুনার মনোনিবেশে
    যারা মেলায় নাগরদোলায় চড়ে
    চলে যেত কল্পপুরীতে দূর থেকে দূরান্তরে
    যারা মধুর আবেগ মেশানো শব্দডালায়
    ভরিয়ে দিত চিঠি মধুর পংক্তিমালায়
    আর রৌদ্রজ্জ্বল প্রহরে গভীর তৃষায়
    অপেক্ষমান থাকতো নীল খামের অপেক্ষায়
    যখন ছিলনা রকেটের গতি
    নিস্তরঙ্গ কৃত্তিম যান্ত্রিক তিথি
    ছিল না রাতজাগা পাখি
    নীল আলোয় নিদ্রাহীন আঁখি
    ধর্মের প্রতি উদাসীনতা
    স্টাইল প্রদর্শনে তামাক সেবনের আদিখ্যেতা
    ছিল বড়দের প্রতি অগাধ সম্মান
    বিনয় আর শ্রদ্ধা মাখা ভালবাসার প্রাণ
    বিশ্বাস ছিল প্রার্থনার শব্দডালায়
    পাপড়ির আবরণ ছিল অন্তরপাতায়
    শালীনতার অবগুন্ঠনে ছিল অকৃত্রিমতা

    11
    5 Comments
Skip to toolbar