-
রংধনু
আজ হৃদয়নীড়ে
ফেনিল সমূদ্রনীরে
কে যেন এনে দিল একপশলা বৃষ্টির মিষ্টি ছন্দ
আকশের ঘন নীলে ঝলকে উঠে আনন্দ
স্বচ্ছ নীরদমালার ঝিলিমিলি হাসি
হৃদয়ের মরুতীরে এনে দিল জলরাশি
সোনালী অয়নে আলোর উচ্ছাসে
সাগরের বুকে নীলিমার উদ্ভাসে
বেজে উঠে মোর আনন্দের বাঁশি
আজ শুধু বাজুক আনন্দের রাগিনী
ফিরে যাক ব্যথার বিহঙ্গিনী
অনেক ধুসর মেঘের পরে
যদি আসে একটু আলোর নহর
তাতেই ঝরুক আনন্দের লহর
আনন্দের প্রজাপতিরা ফুলে ফুলে
আলোর নকশা ভরা রঙ্গীন পাখা মেলে
জমিয়ে রাখুক এ আনন্দের রেশ
মুছিয়ে দেক সকল বেদনার ক্লেশ
প্রলম্বিত করুক এ ঈপ্সিত ক্ষণ
গানে গানে সুরে সুরে
আনুক জীবনের প্লাবন
স্মৃতির প্রসূনেরা আগামী প্রহরে
সৌরভ ঝরাক কালের গহবরে9 Comments
Friends
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
ফারহাত আহমেদ
@farhat-ahmed
Himel Paul
@himel1881
S.M ROBEL
@smrobel
মেহেদি হাসান রাশিক
@mehedi-hasan-rashik
SHABBIR AHAMED
@shabbir
রক্তিম জয়
@racktimjoy
Ishrat Jahan
@ishratjahan



বৃষ্টির টুপটাপ সাথে এমন সুন্দর কবিতা! আহা! কি মধুর!