Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    • 4 years, 4 months ago

    ক্ষেপা

    ক্ষেপা তোর ক্ষোরাকে কি জোটে দুমুঠো ভাত
    ক্ষেপিয়ে তুলে জগৎটারে একলা পুড়ে প্রপাত
    জ্বালিয়ে যাবি জগৎটারে
    দহন কেমন হৃদনীড়ে?
    হাঁড়ির চালে দেহ বিকায়
    টগবগে জল ছলছলে।
    ভুলেই যাস যা বলিস মুখে
    কি আছে তোর অধিকার
    নিভিয়ে প্রদীপ অন্ধকারে
    হাতড়ে ফিরিস অহংকার
    মিছে বকিস আবল তাবোল
    কথা আনিস ঝাঁক ধরে
    ইচ্ছামতো গোল পাকিয়ে
    বীনায় প্রবল চিৎকারে
    দুহাত তুলে উঁচু করে
    প্রনামীটা যাস নিয়ে
    মাথামুণ্ডু বুঝিনা তাঁর
    চিন্তা রাশি রাশি তাই প্রিয়ে।
    কোথা হতে আসে বুলি
    গুলির মতো ছুঁড়িস যা
    ঝাঁঝরা বকু তাকায় সবে
    বলে পথে মরিস্ না
    সবাই তোর নিন্দে করে
    অসীমের পথে কি চিনতে পারে!
    আমি দেখি রুপে রুপে অপরুপে
    পোড়াস জ্বালাস গড়িস যা।

    9
    4 Comments
Skip to toolbar