Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    • 4 years, 4 months ago

    সত্যি নির্বাসন চাইছি!
    মানুষের মধ্যে মানিয়ে নিতে নিতে
    মনুষ্যত্ব ভূলন্ঠিত হচ্ছে,!
    এখন কুণ্ঠিত আমি ,
    কোথাও হারিয়ে যাচ্ছি
    এ-র চেয়ে দন্ড নিয়ে
    নির্বাসন ঢেড় ভালো
    অবিরাম কুণ্ঠিত নীলাভ
    মেঘের ভেলায় উড়ছে;
    কখনো সংগ্রহিত বৃষ্টি
    ইতিহাসে বিপ্লবের কথায়
    অজান্তেই নিঙড়ে আনে
    নির্মোহ ভালোবাসা!
    আমাদের হৃদয়ে হলুদ
    বৃন্ত সবুজের সমারোহে
    কারো কারো মন ছিঁড়ে
    কেঁদে ওঠে বনানী
    গলাতে গুল্মলতা, লতিকার
    কিন্নরী মেয়ে
    অজস্র মানুষের মধ্যে
    খুঁজে ফেরে মানুষ!
    সবাই নিজস্বতা নিয়ে
    সৌন্দর্য ভুলে
    প্রকৃতি বিহঙ্গে
    একা একা নিজের মতোই ;
    এসবের কাছে থেকে
    কোথাও নিরবতা এসে বসে,
    মুখোমুখি – নির্বাসনে।

    এখন কোথাও আকাশ আছে!
    অথচ আকাশ নেই কোথাও
    আমরা ছাঁদ বানিয়েছি
    আকাশের উপ-র
    আমরা বসতি দিয়ে
    ঘিরে ফেলি আকাশ
    সবার নিজের ঘরে তালা
    আঙিনায় প্রাচীর ;
    এখন কুসুমিত ফুল
    পড়ে
    মানুষ নির্বাসনে
    মনুষ্যত্ব দেবত্বে বাধা।

    9
    4 Comments
    • চমৎকার মানবতাবাদীতার তরে লেখনির কবিতাটি। খুব ভাল লাগা রইল।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 12 July 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • চমৎকার কবিতা! এক ছোট ভাইয়ে কথা মনে পড়ে গেল। একদিন ছেলেটা বলছিল, “ভাই কি এক সময় পার করতাসি। মানুষ হইয়া মানুষরে বিশ্বাস করতে পারতাছিনা। বিশ্বাস করতাছি লোহার তালারে।” ওর এই কথাটার উত্তর আজো দিতে পারিনি। হয়ত আর দেয়া হবেনা।

    • কঠিন বাস্তবতা

Skip to toolbar