-
অপরূপ শোভা
সাংবাদিক আবু তাহেরফুলে ফলে নদী জলে ভরা মোর দেশ,
অপরূপ শোভা দেখে প্রাণ থাকে বেশ।
পাখি উড়ে ডানা মেলে ঠোঁটে ধরে গান,
ভোরবেলা গান শুনে মন নাচে তান।গাছেগাছে ফুল ফোটে দেখে ভরে মন
খরগোশ ছুটে চলে ঝোঁপঝাড় বন।
নিশিরাতে শুনি মোরা শিয়ালের হাঁক,
মগডালে বসে থাকে কতো দাঁড়কাক।শাপলা শালুক ফোটে খাল-বিল পাড়,
ছেলেমেয়ে শেষ বেলা ছোটে নদী ধার।
সুবাস ফুলেতে মোরা পাই কতো ঘ্রাণ,
ভালোবাসি তাই মোরা জুড়ে থাকি প্রাণ।রাখাল গরুর পাল নিয়ে ছোটে মাঠ,
শিশু সবে ভোরে উঠে মন দেয় পাঠ।
লতাঘাস দেখে মাতে ভেড়া গরু ষাঁড়,
কাশফুল দেখে বনে খোলে মন দ্বার।ফসল ফলায় চাষী মাটি করে চাষ,
মিলেমিশে থাকি গাঁয়ে সবে বারোমাস।
পাহাড়ের ঢল নেমে আসে বান জল,
ঘরেতে ফসল তুলে দেহে ফিরে বল।1 Comment
Friends
অনুভূতির ডাইরি
@onuvutir-dairi
সা দি য়া (নন্দিনী)
@nandini
Shohel Nawaz
@shohel-nawaz
Media--Islam
@media-islam
আফরিন আক্তার
@afrin
তাহমিনা মোরশেদ
@rbtm796923t
কলমে পৃথিবী
@asin432
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
AdabenTatali
@adabentatali


অনবদ্য