-
অহম বিত্ত রাখলে চিত্ত
সাংবাদিক আবু তাহেরঅহম বিত্ত মানব প্রাণের
ধ্বংসে ডেকে আনে,
কবির কলম লেখে তখন
প্রতিবাদের গানে।অহম বিত্ত রাখলে চিত্ত
লোকে মন্দ বলে,
ভালোবাসা দেয় না তারে
ব্যস্ত থাকার ছলে।ভবের বুকে বিত্ত নহে
চিত্ত প্রেমিক মনে,
মানবতার বন্ধুর পাশে
থাকে সকল জনে।বিত্ত ছেড়ে চিত্ত নিয়ে
থাকলে সমাজ বুকে,
সমাজ তারে খোঁজে বারে
যতই থাকুক লুকে।মানবতার দিশারী রয়
চিত্ত বড় হলে,
পরের কষ্টে ফেলায় তিনি
চোখের নোনা জলে।6 Comments
Friends
অনুভূতির ডাইরি
@onuvutir-dairi
সা দি য়া (নন্দিনী)
@nandini
Shohel Nawaz
@shohel-nawaz
Media--Islam
@media-islam
আফরিন আক্তার
@afrin
তাহমিনা মোরশেদ
@rbtm796923t
কলমে পৃথিবী
@asin432
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
AdabenTatali
@adabentatali



অনেক সুন্দর। অভিনন্দন ও শুভেচ্ছা