Profile Photo

Abu TaherOffline

  • Abu-Taher
  • Profile picture of Abu Taher

    Abu Taher

    • 4 years, 3 months ago

    বর্ষাকালে নাইরে বৃষ্টি
    সাংবাদিক আবু তাহের
    ২২ জুলাই ২০২২

    বর্ষাকালে নাইরে বৃষ্টি
    ফেটে চৌচির মাঠ,
    বীজতলাতে হলুদ বর্ণ
    সবুজের নেই ঠাঁট।

    খাল বিলেতে নাহি পানি
    ক্যামনে কাটবে পাট,
    চাষীর দেহে কষ্টের জ্বালা
    শুইলে নড়ে খাট।

    ফসল পুড়ে হলো ছারখার
    চাষীর স্বপ্নে ছাই,
    বাঁচার লড়াই করছে চাষী
    সুখের আশা নাই।

    তাপদাহে নাই স্বস্তির নিঃশ্বাস
    ধরার মাঝে আজ,
    রবির জ্বালায় ছাতা মাথায়
    করছে চাষী কাজ।

    শ্রাবণ মাসে নেই রে বৃষ্টি
    চাষীর চোখে জল,
    দাবদাহতে পুড়ছে চামড়া
    ঘামে দেহ তল।

    চাষ করিতে না পারিলে
    রোপা আমন ধান,
    নবান্নতে ক্যামনে চাষীর
    শুনবো সুখের গান।

    12
    5 Comments
Skip to toolbar