Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    • 4 years, 4 months ago

    মাঝেমধ্যে ঘুম থেকে জেগে
    আবার ঘুমাই যখন প্রবল আবেগে
    ভুলে যা-ই সকাল -সমকাল
    এখনও ক্ষেপাটে আমি
    চেয়ে দেখি শিশুকাল!
    কি ভালো লাগে ,
    বলি কে গোপাল?
    তুলতুলে নরম আলোয়;
    ছুঁয়ে যায় মহকাল।
    সবকিছু যেমনতেমন
    কিছু নেই মনের মতোন;
    ভাবি পোড়া কপাল‌🙄।
    জানি মহাজনের মনে
    বিরাগ স্বজন জনে
    ঋষি সংগোপনে
    গুনে যায় , একাল -সেকাল।
    কি কিংকর্তব্য
    দেখে চেয়ে আকাল।
    তোমার বন্ধু চাই!
    ছিলনা, এখনো নাই
    পৃথিবীর মতো তুমি
    একা, একা – একাই।
    এ কি অধিকরণ
    সকলে নিজর মতোন
    তুমি ভাবো ,’ শিশু মন!
    ইচ্ছের খেয়াল, গোপন
    ভুলে ভুল ব্যাকরণ;
    আমার, তোমার- তোমার
    কে – পর, কে -আপন?

    10
    3 Comments
    • শুভেচ্ছা লেখককে।

    • চমৎকার উপলব্ধির প্রকাশ।

    • “সবকিছু যেমনতেমন
      কিছু নেই মনের মতোন;” খুব ভালো লাগলো লেখাটি! সত্যি কোন কিছুই মনের মতন নয়। কোন কিছুই যেন আমার জন্যে নয়। তবুও সব কিছু আপন ভেবে কাছে টানি।

Skip to toolbar