Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    • 4 years, 4 months ago

    চোখ বুঁজে থাক, চোখ বুঁজে আছি
    দুজনের কাছে, দুজনে বাঁচি।
    আলো ঝলমল শত মকমল
    হৃদয়ে ফোটে শত শতদল
    ঝর্ণা আছে, বুকে আছে জল,
    গহীন গভীর চোখে, মিষ্টি কাজল।

    রোদ রাঙা ভোর
    মায়াবী প্রহর
    বৃষ্টি মেখে গায়ে
    নামে শ্রাবণ মেয়ে
    আয় ভিজি চল।

    সাতরঙা মন
    রংধনু বন
    গড়ছে শখের বাসা
    ইচ্ছে মতোন।

    চল ছুটে চল
    ভাঙ্গড়ে আগল
    ছুঁয়ে দে মুছে দে
    দুঃখ সকল।

    পিছনের ডাক
    পিছনে থাক
    যে ডাকে সামনে থেকে
    সেই পাশে থাক।

    9
    2 Comments
    • সেরা!
      আরো পড়তে চাই এমন কবিতা! ভালোবাসা নেবেন কবিপ্রিয়!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 28 July 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar