-
মায়ের মতো দরদী গো
সাংবাদিক আবু তাহের
২৭ জুলাই ২০২২মায়ের মতো দরদী গো
ত্রিভুবনে কেহ নাই,
তাই তো প্রভু নিরঞ্জনে
তার বাণীতে দিলো ঠাঁই।মায়ায় ভরা সন্তান মুখটি
মায়ে যদি দেখতে পায়,
হাজার সুখের জলাঞ্জলী
দিতে পারে শুধু মায়।পরপারের জান্নাত খানি
মায়ের পদ তলায় ভাই,
কোরান হাদিস পাঠে মোরা
এই কথাটি জানতে পাই।সন্তান জনের মা ডাক শুনে
মায়ের কষ্টের প্রাণ জুড়ায়,
আদর সোহাগ ভালোবাসার
জীবন মাঝে না ফুরায়।মায়ের সেবা করলে সন্তান
পথ চলে তার বড় সুখ,
মায়ের দোয়া করবে কবুল
যদি রাখো হাসি মুখ।3 Comments
Friends
অনুভূতির ডাইরি
@onuvutir-dairi
সা দি য়া (নন্দিনী)
@nandini
Shohel Nawaz
@shohel-nawaz
Media--Islam
@media-islam
আফরিন আক্তার
@afrin
তাহমিনা মোরশেদ
@rbtm796923t
কলমে পৃথিবী
@asin432
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
AdabenTatali
@adabentatali



এমন দরদী ভবে আর কেউ নাই!