Profile Photo

Abu TaherOffline

  • Abu-Taher
  • Profile picture of Abu Taher

    Abu Taher

    3 years, 10 months ago

    ফুলে ফলে বৃক্ষ গাছে
    সাংবাদিক আবু তাহের

    ফুলে ফলে বৃক্ষ গাছে ভরা বাংলাদেশ,
    অপরূপ শোভা দেখে ভালোলাগে বেশ।
    পাখি উড়ে ডানা মেলে ঠোঁটে ধরে গান,
    ভোরবেলা শুনে গান প্রাণে নাচে তান।

    গাছেগাছে ফুল ফোটে দেখে ভরে মন
    খরগোশ ছুটে চলে ঝোঁপঝাড় বন।
    নিশিরাতে শুনি কতো শিয়ালের হাঁক,
    মগডালে বসে ডাকে কতো দাঁড়কাক।

    শাপলা শালুক ফোটে খাল-বিল পাড়,
    ছেলেমেয়ে শেষ বেলা ছোটে নদী ধার।
    সুবাস ফুলেতে মোরা পাই কতো ঘ্রাণ,
    ভালোবাসি ফুল মোরা জুড়ে থাকে প্রাণ।

    রাখাল গরুর পাল নিয়ে ছোটে মাঠ,
    শিশু সবে ভোরে উঠে মন দেয় পাঠ।
    লতাঘাস দেখে মাতে ভেড়া গরু ষাঁড়,
    কাশফুল দেখে বনে খোলে প্রাণ দ্বার।

    ফসল ফলায় চাষী মাটি চিরে চাষ,
    মিলেমিশে থাকি গাঁয়ে সবে বারোমাস।
    পাহাড়ের ঢল নেমে স্রোতে বহে জল,
    নদীকুল ভেঙে কেহ দেহে হারে বল।

    13
    7 Comments
Skip to toolbar