Profile Photo

Nilufar GhaniOffline

  • Nilufar-Ghani
  • Profile picture of Nilufar Ghani

    Nilufar Ghani

    3 years, 10 months ago

    সবুজ শিশির

    প্রথম প্রহরে,
    উষার ছায়াভরা আলোর নির্ঝরে
    লাল, নীল, বেগুনী ফুলে
    ভরে যায় মন মালঞ্চ ।
    গোধূলীর বেলায়
    দেখি হৃদয় নেত্র মেলে-
    অঙকগুলো যেন সব ভরে আছে ভুলে!
    কাগজের ফুলগুলো ছিড়ে পড়ে যায়,
    শুধু কিছু তাজা ফুলের পাঁপড়ি রয়ে যায়;
    হলুদ বিকেলেও যার রয়ে যায় গন্ধ।
    আমরা যদি
    সকাল থেকে সন্ধ্যা অবধি
    সূর্যের শুঁচিশুভ্র আলোর স্নেহজলে
    তাঁজা ফুল হয়ে, পরিশুদ্ধ পরিমলে
    সুরভিত করতাম পৃথিবীর বুক,
    সব ধূলির আলপনাগুলো ঝেড়ে
    বিলিয়ে দিতাম প্রজাপতির রঙ্গীন পাখায় সুখ,
    ধুসর মেঘের অশ্রু হয়ে
    রিমি ঝিমি বৃষ্টিধারায় বয়ে
    ঘুচিয়ে দিতাম সবার ম্লানিমার দুখ,
    সব ফুলসখীরে সাজাতাম একই সমরেখে,
    পরম যতনে সবুজ কাননে
    এক অরুনের আলোর সম্ভাসনে
    উঠত সবাই জেগে।
    পালিশ করা ভেজাল স্ফটিকের আঁচড়ে
    কেউ অভিমানে যেত না ঝরে।
    কেউ দুমড়ে যাওয়া পাঁপড়িগুলো সযতনে
    ব্যথার ঝুলিতে দিতনা রেখে
    কেউ নকল হীরার আকিঞ্চনে
    নিমজ্জিত হতোনা দূষিত প্লাবনে।
    সবাই যদি উঠতে বেড়ে,
    স্বচ্ছ আলোর মধুর লহরে
    রঙধনু রঙের আলোর কণায়
    একরাশ ভালবাসার অকৃত্তিমতায়,
    পৃথিবী ছেড়ে চলে যেত সব দুষিত আবিল
    ভেতর বাহির সবই হতো স্বচ্ছ সলিল
    খোলসভরা প্রহেলিকার জাল ছিড়ে
    স্নাত হতো সবাই ভোরের নিষ্পাপ শিশিরে।

    10
    8 Comments
    • শিশিরের মতই স্নিগ্ধ কবিমনের ভাবনাগুলো! ভালোবাসা নেবেন কবিপ্রিয়!

    • অসাধারন

    • @Drako Shajib অনেক ধন্যবাদ।

    • @Abu Taher ধন্যবাদ।

    • অনেক শুভকামনা।

    • @অভিমানী মন অনেক ধন্যবাদ ।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 04 August 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • অনেক অনেক ধন্যবাদ ও ভালবাসা তুলটকে।

Skip to toolbar