Profile Photo

ইভানOffline

  • Ivan
  • Profile picture of ইভান

    ইভান

    3 years, 10 months ago

    ভুল।

    একদিন আর ভুল করে কিছুই হবে না।
    দেখা না হবার কথা থাকলেও অযাচিত দেখা আর হবে না
    তুলকালাম কাণ্ড ঘটে যাচ্ছে পৃথিবীতে কোনো ঠুনকো বিষয়ে;
    সে আলোচনার সূত্রপাত কোথাও হবে না।
    যাচ্ছি বলেই এদিক ওদিক তাকিয়ে
    অন্য এক অজুহাত খোঁজার ফুরসৎ!
    তা আর কখনোই হবে না।

    একদিন আসলে আর কিচ্ছু হবে না।
    মিথ্যে বলে সত্যিটা লুকানো হবে না;
    কিংবা সত্যি বলে মিথ্যেটা আড়াল করার কারণ থাকবে না।
    সময় কিংবা অসময়ে ‘ভীষণ ভালোবাসি’ বলার প্রয়োজন!
    কোথাও অনুভূত হবে না।
    ভুল করেও আর ভুল হবে না।

    একদিন আসলে আর কিছুরই প্রয়োজন হবে না!
    ভুল করেও না!

    August 4, 2022
    Kishoreganj

    9
    3 Comments

Friends

Profile Photo
Drako Shajib
@drako
Profile Photo
Masfi K
@masfi-mohammad
Profile Photo
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
Profile Photo
MD HAFIZUR RAHMAN
@mdhafizurrahman1
Profile Photo
Jannatun Nur
@jannatun-nur
Profile Photo
Anik Biswas
@anikbiswas
Profile Photo
Abul Hasan Tuhen
@abulhasantuhen
Skip to toolbar