Profile Photo

Nilufar GhaniOffline

  • Nilufar-Ghani
  • Profile picture of Nilufar Ghani

    Nilufar Ghani

    4 years ago

    কর্ণধার

    আকাশ জুড়ে অবাধ নীল,
    মেঘে মেঘে মুক্তো ঝিলমিল।
    ফুলের গন্ধে সিক্ত বাতাস,
    বৃষ্টি ভেজা মাটির সুবাস।
    রৌদ্রভরা এ অয়নে
    কাবেরীর জল তোমার দু নয়নে!
    তোমার বুকের অন্ত:শীল মেঘ,
    ঢেকে রাখ রৌদ্রের প্লাবনে।
    শান্ত রাখ ছলাৎ আবেগ,
    পার হয়ে সব বিন্ধ্যাচল,
    সাজাও তোমার প্রার্থিত লগন।
    শতপ্রসূনে রাঙ্গা এ ভূবনে,
    জড়িয়ে যায় জীবন,
    মধুপ প্রজাপতির সম্ভাসনে।
    দৃঢ় কর তব চরণালয়;
    জীবনের সুধা তবেই মধুময়।
    প্রজাপতি যদি উড়ে চলে যায়
    বিবর্ণতায় যেন খেয়া না হারায়
    আলো ছায়ার লুকোচুরি খেলায়
    ডুবিওনা কভু হতাশার তমিস্রায়।
    যদি তুমি হও সঠিক কর্ণধার
    সন্তর্পনে ফেলে জীবনের নোঙ্গর,
    গড়ে নাও তোমার সুন্দর প্রহর।
    ভাঙ্গাগড়ার ছোট্ট পৃথিবীতে
    সতর্কতায় পা ফেল, কাঁটাভরা বীথিতে
    স্বপ্নমরালীর ডানা হোক না আহত
    আত্মাকে কোর না নত
    নিশানায় থাক অবিচল
    হারিও না দিশা হয়ে চঞ্চল
    গোলপোষ্টে দিতে গোল
    রঙের নেশায় হয়োনা বিভোল।
    স্বপ্নের সিড়িতে উঠতে গিয়ে
    হোচট খেলেও যেয়ো না পিছিয়ে
    পা পিছলে পড় যদি
    তবু প্রয়াস রাখ নিরবধি
    ঝড়, ঝঞ্ঝা, বৃষ্টি ঠেলে,
    দুচোখ এর গভীর দৃষ্টি মেলে,
    শক্ত হাতে বৈঠা বাও,
    সঠিক তীরে নিয়ে যাও,
    মন পবনের নাও।
    কল্প বিহগের ডানা,
    ছুঁতে পারে যেন নীলাম্বরী সীমানা।
    নীল মেঘের ডানায়,
    গড়ে তুল তোমার স্বপ্নের নিলয়।
    শিখরে উঠে ভুলো না শিকড়
    ভরিয়ে রাখ চাঁদের জোছনায়
    চারপাশের নক্ষত্রনিকর

    11
    7 Comments
Skip to toolbar