Profile Photo

ইভানOffline

  • Ivan
  • Profile picture of ইভান

    ইভান

    3 years, 10 months ago

    অনন্য এক পৃথিবী।

    এই সময়ে এখানে জেগে উঠে অনন্য এক পৃথিবী
    সবার অগোচরে;
    ভোর যখন আড়মোড়া ভাঙে পাখিদের সুরে
    এই পৃথিবী জাগে তার আরোও আগে,
    অন্ধকার মনস্থির করে চলে যাবার,
    শীতল নিঃশ্বাস তখন দাপিয়ে বেড়ায় প্রান্তরে নিরবে দুর্বার।

    একফালি চাঁদ আকাশের সাথে লেপ্টে থাকে
    প্রেয়সীর ঠোঁটের মতোন চিকন;
    মৃত-প্রণয়ের মতো অবিকল আর ফ্যাকাশে তার রঙ
    আবছায়ায় মেশানো আকাশ যেনো ভুলে যায় সে-সময়
    তার পুরোনো সকল আবরণ।

    নিছক অন্য এক সুর বাজে শূন্য সেই পৃথিবীতে
    মানুষের কোলাহল জমে থাকে অবচেতন মস্তিষ্কের উঠান জুড়ে;
    একাকী পৃথিবীর রূপ দেখে হৃদয় ছুটে ভ্রম-বিলাসে।

    শূণ্য সব; একাকী দেখি এই পৃথিবী হয়ে আছে
    এক অচেনা প্রেয়সী;
    তোমার মতো আর কেউ নেই এখানে
    আছে শুধু ক্ষনিকের অনন্য এই অচেনা পৃথিবী।

    11
    4 Comments

Friends

Profile Photo
Drako Shajib
@drako
Profile Photo
Masfi K
@masfi-mohammad
Profile Photo
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
Profile Photo
MD HAFIZUR RAHMAN
@mdhafizurrahman1
Profile Photo
Jannatun Nur
@jannatun-nur
Profile Photo
Anik Biswas
@anikbiswas
Profile Photo
Abul Hasan Tuhen
@abulhasantuhen
Skip to toolbar