Profile Photo

Abul Hasan TuhenOffline

  • abulhasantuhen
  • Profile picture of Abul Hasan Tuhen

    Abul Hasan Tuhen

    3 years, 10 months ago

    আমার মন ভালো নেই
    -আবুল হাসান তুহিন

    আমার মন ভালো নেই,
    তাইতো আকাশ মেঘলা হয়ে এলো
    কষ্ট নিয়ে মেঘের ভেলায়
    বাতাস এলোমেলো
    আমার মন ভালো নেই।।

    মান ভাঙাতে চিকচিকে রোদ
    দক্ষিন ঘরের কোণে
    বৃষ্টি ঝরা দোলনচাঁপা
    দোলা দিল মনে
    ভালোবাসার রোদের ঝিলিক
    ছন্দ খুঁজে পেল।
    আমার মন ভালো নেই।।

    গান শোনাতে এলো কোকিল
    আমার বাগান কোণে
    কুহু সুরে মন ছুটে যায়
    ফাগুন রাঙা বনে
    আবেশ পেয়ে মনের মিতা
    তাইতো ফিরে এলো।
    আমার মন ভালো নেই।।
    ০৮/০৮/২০২২
    সোমবার

    3
    1 Comment

Abul Hasan Tuhen

Friends

Skip to toolbar