-
💙 জন্মান্তর
——————-
আগের জন্মের কথা
মনে পড়ে তোমার ?
জানি মনে নেই
তুমি ছিলে কৃষ্ণ ভ্রমোর এক
আমি পথের ধুলোয় ফোটা ফুল
সারাদিন গুণ গুণ করে
শোনাতে কতোইনা গল্পগাঁথা
তারপর আঁজলা ভরে তুলে নিয়ে যেতে
পাঁজরে জমানো মধু সব
একদিন ফুরালো গল্প যখন
ফিরলে না তুমি ,ফেরোনি কখনোই আর
এজন্মেও পেলাম তোমাকেই
দিলে ঝুড়ি ঝুড়ি কথার মালা
মিথ্যে প্রতিশ্রুতি উপহার
সব ফুল তার অতি যত্নে তুলে রাখলাম
হৃদয়ের দেরাজে
কি এমন বেশী চেয়েছিলাম !
বলতে পারো ?
চাইনি কখনোই টাকা বাড়ি গাড়ি
কাঁড়ি কাঁড়ি হীরক মালা কোনো
চেয়েছিলাম শুধুই কিছু সময়
খুব বেশী করে কড়োজোড়ে
তবুও কি এক অনীহা তোমার
হৃদপিন্ড কেটে দান করলেও
পেলাম না সময় তার
একদিন তো ফিরে ই যাবো
সেদিন কি হবে কিছু অবসর ?
নাকি তখনোও ধুলোর ফুল
ধুলোতেই মিলবো বার বার ?
কি করবে তখন এতো সময় ?
দেখো ,তোমাকেই দিয়ে গেলাম
তোমার সব ভার
অনাদর করোনা রেখো আগলে
ঠিক আমি রেখেছিলাম যেমন
চোখ দুটো তোমার
ভীষণ প্রিয় আমার
ওদের কখনোই কাঁদতে দিও না
এতটুকু কথার রেখো
দিও ভালোবাসার এতোটুকুই অধিকার ।।3 Comments
Friends
Imamul Islam
@imamul-islam
Jubak Anarjo
@abu-haanif
সা দি য়া (নন্দিনী)
@nandini
কাশফিয়া নাহিয়ান
@kashfianahian
Eva-Sarker
@eva-sarker
Muhammad Ashraful-Alam
@muhammad-ashraful-alam
akash-
@akash-2
Md Riad-Khandoker
@md-riad-khandoker
মোঃ আরিফুল ইসলাম
@ammouriful


আমরাই জন্মান্ত্রিত। পরের জন্মে পাখ হবো।